Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

দাপুটে জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:০৭
দাপুটে জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

সংগৃহীত ছবি

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাওহিদ হৃদয়ের দলের সামনে। বুলাওয়েতে অবশেষে স্বস্তির জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল তারা।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় সফরকারীদের। সাইফ হাসান ও তানজিদ তামিমের জোড়া ফিফটিতে দুই বছর পর এই ফরম্যাটে শত রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে এ নিয়ে চতুর্থবার উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ। ২০২৪ এ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেনিংয়ে এসেছিল শতরানের জুটি। এছাড়া ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে তানজিদ তামিম ও সৌম্য সরকার জুটি করেছিল ১০১ রান। আর ২০২১ সালে মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকার জিম্বাবুয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে করেছিলেন ১০২ রান। এই ফরম্যাটে বাংলাদেশের শতরানের জুটি আছে মোট ১১টি।

১৫তম ওভারে এসে ১২০ রানের মাথায় ভাঙে এই জুটি। ৫৫ রানে ফেরেন সাইফ। তামিম করেছেন ৫৮। এরপর ২১ রানের মধ্যে আরও ৪ উইকেট হারায় বাংলাদেশ।

শেষের দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত এক ক্যামিও দলকে বড় সংগ্রহ এনে দেন। টানা ৪ বলে ৪ ছক্কা হাঁকিয়ে ১০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। ২০ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশ তোলে ১৮৬ রান।

রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে কখনোই সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের ইনিংস গুটিয়ে গেছে ১৫২ রানে।

মাহেদি হাসান ও রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে ক্রিজে থিতু হতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২৬ রান দিয়ে রিশাদ নিয়েছেন ৪টি উইকেট, মাহেদি পেয়েছেন তিনটি।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান এসেছে রায়ান বার্লের ব্যাট থেকে। ২৮ রানে ফিরেছেন সিকান্দার রাজা। শেষের দিকে ১৪ বলে ২৫ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন ব্র্যাড ইভানস।

শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৫২ রানে। আগামী ১৯ জুলাই সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:০২

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    ২১০০ কবর খুঁড়েছেন জাকির

    ২১০০ কবর খুঁড়েছেন জাকির

    ১৭ জুলাই ২০২৬, ০২:৪৫

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২২

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

    জনসমুদ্রে ‘ঘনঘটা’, নাচের ঢেউয়ে ভাসল চারুকলা

    ১৭ জুলাই ২০২৬, ১৩:৫৯

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০

    advertiseadvertise