Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নির্বাচনের আগে আইসিসির কাছে আবারও অভিযোগ আমিনুলদের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৯:৫৩
নির্বাচনের আগে আইসিসির কাছে আবারও অভিযোগ আমিনুলদের

সংগৃহীত ছবি


আইসিসির কাছে আরও একবার বিসিবির নতুন অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলরা। পাশাপাশি ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনকেও স্বীকৃতি না দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানি এসেছিলেন ঢাকায়। মঙ্গলবার বিসিবির বর্তমান ও আগের পরিচালনা পর্ষদের পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন তারা। পাশাপাশি বর্তমান নির্বাচন কমিটির সঙ্গেও লম্বা সময় আলোচনা হয়েছে প্রতিনিধিদের।

মঙ্গলবার সকালে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিগত বোর্ডের চার পরিচালক আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী, এম নাজমুল ইসলাম ও হাসানুজ্জামান দেখা করেছেন এই প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকে ৭ এপ্রিল তাদের বোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়াকে আগের মতো এবারও প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেছেন তারা।

বৈঠক শেষে আমিনুল স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রতিনিধি দলের বাংলাদেশে আসার খবর প্রকাশ করে বিসিবির দেওয়া বিবৃতিকে বিভ্রান্তিকর উল্লেখ করেছে আমিনুল ইসলামের বোর্ড। গত ৩১ মে বিসিবি জানিয়েছিল, নির্বাচনব্যবস্থার সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে ঢাকায় আসছেন আইসিসির প্রতিনিধিরা। সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করবে বিসিবি।

আমিনুলদের দাবি এই প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করতে নয়, বিসিবির বর্তমান পরিচালনব্যবস্থা দেখতেই ঢাকায় এসেছেন। আজকের বৈঠকে আইসিসির প্রতিনিধিরাই নাকি জানিয়েছে, তারা মূলত তথ্য-অনুসন্ধানকারী দল। বিসিবির নির্বাচন তদারকি বা পর্যবেক্ষণের দায়িত্ব আইসিসি তাদের দেয়নি।

বৈঠকে আইসিসির প্রতিনিধিদের কাছে আমিনুলদের অন্যতম দাবি বিসিবির পরবর্তী নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার। এ ছাড়া ঢাকায় আসা প্রতিনিধিদল যেন বিবৃতি দিয়ে জানায় যে তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এখানে আসেনি, জানানো হয়েছে সে দাবিও।

৭ জুন অনুষ্ঠেয় বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিনিধিদল গতকাল কথা বলেছে বিসিবির নির্বাচন কমিশনের সঙ্গেও। এর আগে তারা সভায় বসেছিলেন বিসিবির অন্তর্বর্তী কমিটির প্রধান তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গে।

আইসিসিআমিনুল ইসলাম বুলবুলবিসিবি নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!