সাকিবের যে কীর্তি ছুঁলেন মিনহাস

সংগৃহীত ছবি
বয়স মাত্র ২১ বছর। খেলেছেন ৫টি ওয়ানডে। তাতেই আলোচনায় পাকিস্তানি অলরাউন্ডার আরাফাত মিনহাস। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ফিফটির পর ঘূর্ণি জাদুতে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন আরও একবার।
একই ওয়ানডেতে ফিফটি ও ৫ বা বেশি উইকেটের নজির আছে ২৫বার। বাংলাদেশের সাকিব আল হাসান, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ভারতের যুবরাজ সিংদের মত তারকারা করেছেন এই কীর্তি। পাকিস্তানিদের মধ্যে আরাফাত মিনহাসের আগে একই ওয়ানডেতে ফিফটি ও ৫ উইকেট নিয়েছিলেন শহীদ আফ্রিদি (৩বার) ও আব্দুল রাজ্জাক। তাদের পাশে বসলেন মিনহাস।
ত্রিদেশীয় সিরিজে রাওয়ালপিন্ডিতে ৯ উইকেটে ৩০২ করেছিল পাকিস্তান। সাত নম্বরে নেমে মিনহাস ৫৮ বলে করেছিলেন ৫৯। এরপর বল হাতে ৪০ রানে নেন ৬ উইকেট। ২১৫-তে গুটিয়ে ৮৭ রানে হারে ইংল্যান্ড।
২০২৩ সালে চীনের হাংজুতে এশিয়ান গেমসে হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক মিনহাসের। ৭ টি-টোয়ন্টিতে তার রান ৯৪ ও উইকেট ৯টি। ১৭ প্রথম শ্রেণির ম্যাচে ১ সেঞ্চুরিসহ করেছেন ৯৪১ রান, উইকেট ২২টি।
২০২৪ সাল থেকে খেলছেন সুপার লিগেও। তার ছোট ভাই সামির মিনহাস গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলেন ১৭১ রানের ইনিংস খেলেন। যুব ওয়ানডেতে এটিই পাকিস্তানের কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। পুরো টুর্নামেন্টে করেছিলেন সর্বোচ্চ ৪৭১ রান।



