বয়স মাত্র ২১ বছর। খেলেছেন ৫টি ওয়ানডে। তাতেই আলোচনায় পাকিস্তানি অলরাউন্ডার আরাফাত মিনহাস। ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ফিফটির পর ঘূর্ণি জাদুতে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন আরও একবার।একই ওয়ানডেতে ফিফটি ও ৫ বা বেশি উইকেটের নজির আছে ২৫বার। বাংলাদেশের সাকিব আল হাসান, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ভারতের যুবরাজ সিংদের মত তারকারা করেছেন এই কীর্তি। পাকিস্তানিদের মধ্যে আরাফাত মিনহাসের আগে একই ওয়ানডেতে ফিফটি ও ৫ উইকেট নিয়েছি...