Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

শামীমের শেষের ঝড়ে প্রাইম হারাল মোহামেডানকে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২০:৪৫
শামীমের শেষের ঝড়ে প্রাইম হারাল মোহামেডানকে

ছবি: আগামীর সময়

ইনিংসের ৪৯তম ওভার, দল জয় থেকে ১৪ রান দূরে। এমন সময় অপরপ্রান্তে পরপর দুই বলে দুই উইকেটের পতন। শামীম হোসেনের চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। স্ট্রাইকিং এন্ডে শামীম মিয়া সাইফউদ্দিনের হ্যাটট্রিক বলটি সামাল দেন ১ রান নিয়ে। শামীম গেলেন স্ট্রাইকপ্রান্তে।

একদিকে উইকেট হারানোর চাপ, অন্যদিকে রান তোলার। কঠিন অবস্থায় বেসামাল হতেই পারতেন শামীম। অথচ তার কিছুই হয়নি। উল্টো টানা দুই ছক্কায় কঠিন হওয়া ম্যাচে মুহূর্তে জয় এনে দেন দলকে। ৪৯তম ওভারে তার জোড়া ছক্কা ও শেষ বলে ১ রানে মোহামেডানকে তিন উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। শামীমের ব্যাট থেকে এসেছে ২১ বলে অপরাজিত ৩৭ রান।

মোহামেডানের ৬ উইকেটে করা ৩০৩ রান ইনিংসের ৫ বল বাকি থাকতে টপকে যায় (৭ উইকেটে ৩০৭) প্রাইম। ৫ ম্যাচে টানা ৫ জয় নিয়ে এখনও অপরাজিত দলটি।

শামীমের আগে প্রাইমের হয়ে সেঞ্চুরি করেছেন শাহাদাত হোসেন দিপু। ১২৩ বলে ১১৮ রান তার। তবুও শেষের ওই চাপে স্নায়ুর লড়াইয়ে হেরে গেলে ম্যাচটাই তো ফসকে যেতো। শামীম তা হতে দেননি। এই মৌসুমে এখনো প্রাইমের ‘গো টু’ ব্যাটার হয়ে উঠেছেন এই তরুণ। কোনো ম্যাচে তাকে চারে খেলাচ্ছে দল, কোনো ম্যাচে সাতেও দেখা গেছে তাকে। শনিবারসহ আরও এক ম্যাচে খেলেছেন ছয়ে। সব পজিশনেই রান পাচ্ছেন, দলের জয় সহজ করছেন।

এর আগে নাঈম শেখের ৯৯ রান, পারভেজ হোসেন ইমনের ৫২ ও আফিফের ৪৯ রানে বড় স্কোর গড়ে মোহামেডান। ১ রানের জন্য নাঈম সেঞ্চুরি মিস করলেও দিনে আরও ৫ সেঞ্চুরি হয়েছে।

ঢাকা লেপার্ডস মোহাম্মদ মিথুনের ৮৬ বলে ১১২ রানের ৭ উইকেটে ৩৫১ করে। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২৩১ রানে অলআউট হয়ে ১২০ রানে হেরেছে। লিজেন্ডস অব রূপগঞ্জ আশিকুর রহমান শিবলির ১৩০ বলে ১১৯ রানে ৮ উইকেটে ৩৫৪ রান তোরে। জবাবে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে ২০৫ রানে হেরেছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক।

বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। আগে ব্যাট করে বসুন্ধরা ৯ উইকেটে ২০৯ রান করে। জবাবে ৬ উইকেটে ২১০ রান তুলে ৪ উইকেটের জয় নিশ্চিত করে আবাহনী। আবদুল গাফফার সাকলাইনের ৬ উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে সিটি ক্লাব। টাইগার্স আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪৬ রান তোলে। ড্রেসিংরুমে ফেরা ৭ উইকেটের ৬টিই সাকলাইনের। পরে ব্যাট করতে নেমে সিটি ক্লাব ৪ উইকেটে ২৪৯ রান করে ম্যাচ জয় নিশ্চিত করে।


শামীম হোসেনপ্রাইম ব্যাংকঢাকা প্রিমিয়ার লিগডিপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!