Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে কীর্তি গড়ার দুয়ারে স্টার্ক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৬:৪৭
বাংলাদেশের বিপক্ষে কীর্তি গড়ার দুয়ারে স্টার্ক

সংগৃহীত ছবি

নতুন কীর্তির দুয়ারে মিচেল স্টার্ক। সেটা হতে পারে বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টেই। স্টার্কের টেস্ট উইকেট এখন ৪৩৩টি। আর ৭ উইকেট নিলে টেস্ট ইতিহাসে গড়বেন পেসারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ উইকেটের রেকর্ড। ৪৩৪ উইকেট নিয়ে কপিল দেব ছয় আর ৪৩৯ উইকেট নিয়ে সাত নম্বরে এখন ডেল স্টেইন। পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট অবশ্য ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের। পেস-স্পিন মিলিয়ে সর্বোচ্চ ৮০০ টেস্ট উইকেট শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৭ উইকেট পেলে ৪৪০ উইকেট নিয়ে সেরা দশে চলে আসবেন স্টার্ক।

এই কীর্তি সম্মানের হলেও এ নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন স্টার্ক। ‘এএপি’কে দেওয়া সাক্ষাৎকারে মজা করেই বললেন,‘এর মানে হলো আমি বেশ কিছুদিন ক্রিকেট খেলে ফেলেছি! এসব কিংবদন্তিদের পাশাপাশি আমার নাম উচ্চারিত হওয়াটা সত্যিই দারুণ। বিনয়ীও করে। তবে যতক্ষণ খেলছি, ততক্ষণ এসব স্বীকৃতি নিজের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এগুলো নিয়ে আগাম চিন্তা করি না।’

সেই ২০১১ সাল থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলছেন স্টার্ক। ব্যর্থতা আর নেতিবাচক ব্যাপার নিয়ে খুব বেশি মাথা না ঘামানোর ক্ষমতাই তার ক্যারিয়ারের সাফল্যের রহস্য বলে জানালেন স্টার্ক,‘ শব্দটা ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, তবে মূল বিষয়টাই হলো বাজে স্মৃতিগুলোকে ঝেড়ে ফেলা। আপনি নিজে যা ভাবেন বা অন্য মানুষ আপনার সম্পর্কে যা ভাবে-আপনি কখনোই ততটা ভালো বা খারাপ নন। কোনো কিছু মনের মতো না হলে এখনো আমি ঘ্যানঘ্যান করি, ক্ষোভ জানাই। এমনকি অ্যাশেজ শুরুর আগের দিন পর্যন্ত মনে হচ্ছিল না যে সব কিছু ঠিকঠাক জায়গায় এসেছে।’

এসব ক্ষেত্রে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও প্যাট কামিন্স সাহস জোগান বলে তাদের প্রশংসায় ভাসালেন স্টার্ক,‘ম্যাকডোনাল্ড ও কামিন্সের নেতৃত্বে আমাদের দলের বড় বৈশিষ্ট্য হলো-দিন ভালো যাক বা খারাপ, ওভার কিংবা স্পেল ভালো হোক বা বাজে-সেটা ওখানেই শেষ। সামনে এগিয়ে যাও।’

৩৫ বছর বয়সের পর অস্ট্রেলিয়ার পেসারদের মধ্যে গ্লেন ম্যাকগ্রার পরেই সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড স্টার্কের। গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ার ৪-১ ব্যবধানে অ্যাশেজ জয়ের নায়কও তিনি। এই বয়সেও সেরা ছন্দে খেলা নিয়ে স্টার্ক জানালেন,‘যখন আপনার বয়স ৩৬ বছর এবং আপনি ১৬ বছর ধরে খেলছেন, তখন আপনার চাওয়া থাকবে কোন না কোনও জায়গায় উন্নতি করা। দীর্ঘদিন টিকে থাকার কারণই হল-আপনি নতুন কিছু শেখার, বিকাশের ও উন্নতির ক্ষমতা রাখেন। এর সঙ্গে যোগ হয়েছে ওয়াবল সিমের ব্যবহার, ধারাবাহিকতা আর অন্যান্য কিছু ব্যাপারও।’

মিচেল স্টার্কঅস্ট্রেলিয়াবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর