Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

স্বাস্থ্যসম্মত খাবার পেলেন ক্রিকেটাররা, মেন্যুতে সেই ভাত-মাংস

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৩:০১
স্বাস্থ্যসম্মত খাবার পেলেন ক্রিকেটাররা, মেন্যুতে সেই ভাত-মাংস

ছবি: আগামীর সময়

সোমবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। লিগ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল বলেছিলেন, লিগে খেলোয়াড়দের দুপুরের খাবারের সংস্কৃতি বদলে ফেলার কথা। প্রিমিয়ার লিগের প্রথম দিনে প্রথাগত বাংলাদেশি খাবারই সরবরাহ করা হয়েছে ক্রিকেটারদের, তবে রান্নাটা ছিল স্বাস্থ্যসম্মত।

খাবারের সঙ্গে ফিটনেসের সম্পর্কের প্রসঙ্গ টেনে তামিম বলেছিলেন, ‘ফিটনেস টেস্ট শেষ করার পর যখন লাঞ্চ সার্ভ করত, তখন আলু ভর্তা, গরুর মাংস আর ভাতই থাকত। এবার আমরা বিসিবির পক্ষ থেকে প্রত্যেকটা দলকে দুপুরের খাবার দিচ্ছি। আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল-চিকেনে নিয়ে আসা... (হয়তো সহজ হবে না)। জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ বা ‘এ’ দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত। কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করব।’

আরও পড়ুন

ভাত, ভর্তা, গরুর মাংসের বদলে ক্রিকেটারদের স্বাস্থ্যকর খাবার দেবে বিসিবি

০২ মে ২০২৬

ক্যাটারিং প্রতিষ্ঠান ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রিমিয়ার লিগের প্রথম দিনের মধ্যাহ্নভোজে সেই প্রথাগত বাংলাদেশি খাবারই দেয়া হয়েছে, তবে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে। ঢাকা লেপার্ডসের অধিনায়ক ও ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিঠুন আগামীর সময়কে জানিয়েছেন, ‘মধ্যাহ্নভোজে বুফে সাজানো ছিল। আমি খেলার মধ্যে খুব কম খাই, একটু ভাত, মুরগির মাংস আর সবজি খেয়েছি। আর বোধহয় মাছ ছিল।’

ক্যাটারিং প্রতিষ্ঠান ‘আলফা ক্যাটারিং’ এই খাবার সরবরাহ করছে। ঢাকায় তাদের নিজস্ব রান্নাঘরে প্রস্তুত করা খাবার তারা প্রিমিয়ার লিগের সবগুলো ভেন্যুতে পৌঁছে দিচ্ছে। অতীতে দলগুলো নিজেরাই খাবারের ব্যবস্থা করত। বেশিরভাগ দলই স্থানীয় রেস্টুরেন্ট থেকে কিংবা এফডিসির আশেপাশে অবস্থিত শুটিং স্পটে খাবার সরবরাহ করা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই দুপুরের খাবার নিত।

আরও পড়ুন

পরিচ্ছন্নতাকর্মীদের টাকা মেরে খেতেন বিসিবি কর্মকর্তা, ধরলেন তামিম

০৪ মে ২০২৬

মিঠুন জানিয়েছেন, ‘মেন্যুতে বাংলাদেশি খাবারই আছে,তবে সেসব অনেক স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে পরিবেশন করা হচ্ছে। খাবারই তো আমাদের শরীরের জ্বালানি, খাবারটা ভালো হলে আমরা স্বস্তিতে থাকি। মেন্যু প্রায় একই রকম আছে হয়তো, তবে এখনকার খাবারটা স্বাস্থ্যসম্মতভাবে রান্না করা। সাধারণ রেস্টুরেন্ট আর ভালো রেস্টুরেন্টের রান্নার যে পার্থক্য, সেরকম।’

আলফা ক্যাটারিং এর ফেসবুকে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে জানা গেছে, তারা ম্যাচের দিন ভাত, মুরগির মাংস, গরু বা খাসির মাংস, মৌসুমি সবজি, ঘন ডাল ও একটি মিষ্টান্ন যেমন গুলাবজামুন -এরকম খাবারই দিয়েছেন। সামনের দিনগুলোতে এরকম মেন্যুই তারা সরবরাহ করবেন। তবে প্রাপ্তি ও বাজার পরিস্থিতি অনুযায়ী কিছু সংযোজন-বিয়োজন হতে পারে।

ডিপিএলতামিম ইকবালবিসিবিমধ্যাহ্ণভোজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ