মর্নিং স্টার

এশিয়ান গেমস বাছাই পর্বে মালয়েশিয়াকে ১৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নেপাল। ম্যাচের নায়ক ওপেনার কুশল ভুর্তেল। ১৪ চার ও ৮ ছক্কায় ৫৪ বলে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এটি টি-টোয়েন্টিতে তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। আগের ম্যাচে চীনের বিপক্ষে ৪৩ বলে ১২৯ রান করেছিলেন ভুর্তেল। সেই ম্যাচে নবম ওভারে টানা ছয়টি ছক্কা মেরে গড়েন অনন্য রেকর্ড। টি-টোয়েন্টিতে এক ওভারে টানা ছয় ছক্কা মারা দ্বিতীয় নেপালি ক্রিকেটার তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন দীপেন্দ্র সিং আইরি। দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দুই ম্যাচেই দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভুর্তেল। তরুণ এই ওপেনারের ধারাবাহিক ব্যাটিং এখন দলটির সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে।




