Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আরও চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭
শেয়ার করুন:
আরও চাপে বাংলাদেশ

হতাশা বেড়েছে ক্যাচ মিসে

সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম দিন শেষেই ব্যাকফুটে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সেই অবস্থান আরও করুণ হয়েছে। রান চাপায় কঠিন অবস্থায় পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সামনে সারা দিনই ভুগতে হয়েছে বাংলাদেশের বোলারদের। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান। ফলে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ৪০৩... রানে। ভিয়ান মুল্ডার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির পরই উইকেটের পেছনে ক্যাচ দেন তাওহীদ হৃদয়ের বলে। মার্কো ইয়ানসেন ৬৭ রানে অপরাজিত।

দিনের শুরুতেই বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে আসে মার্কাস অ্যাকারম্যানের ব্যাটিং। আগের দিনের অপরাজিত এই ব্যাটার মাত্র ৮৫ বলে ১০৪ রান করেন এবং শেষ পর্যন্ত ১৩৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায় ১৫০ রান করে থামেন। আগের টেস্টেও বাংলাদেশের বিপক্ষে দেড়শ রানের স্কোর ছিল তার। টানা দ্বিতীয় টেস্টে করলেন দেড়শ। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে গড়েন একের পর এক রেকর্ড।

যে গতিতে রান তুলছিলেন, তাতে অ্যাকারম্যানের জন্যই ওই রেকর্ডটি বরাদ্দ ছিল। শেষে হলোও তাই— টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম ১৫০ রানের রেকর্ড এখন তার। এই ইনিংসে ১৫০ ছুঁতে অ্যাকারম্যানের লেগেছে ১৩৭ বল। এর আগে ১৫৭ বলে এই মাইলফলক ছুঁয়েছিলেন লুয়ান ডি প্রিটোরিয়াস। এ ছাড়া এই রেকর্ডের তালিকায় তিনেও আছে অ্যাকারম্যানের নাম। আগের টেস্টে ১৬০ বলে দেড়শ করেছিলেন।

৪৭০
প্রথম ছয় টেস্ট ইনিংসে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ ৪৭০ রান এখন অ্যাকারম্যানের। আগের সেরা ৪৪৫ ছিল ফাফ দু প্লেসির

শুধু এই রেকর্ডই নয়, দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ছয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন অ্যাকারম্যান। প্রথম ছয় ইনিংসে তার সংগ্রহ ৪৪৯ রান, ছাড়িয়ে গেছেন ফাফ দু প্লেসিকে। দিনের প্রথম সেশনে শতাধিক রান করা দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটারও হয়েছেন তিনি।

তবে রেকর্ড গড়ার আগেই বাংলাদেশ অ্যাকারম্যানকে ফেরানোর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। শুরুতেই রিভিউ না নেওয়ায় বেঁচে যান অ্যাকারম্যান। পরে টনি ডি জর্জিও দুবার জীবন পান। ৭ রানে তার ফিরতি ক্যাচ নিতে পারেননি তাসকিন আহমেদ। এরপর মুমিনুল হকের ওভারে পরপর দুই বলে রিভিউর পরও বেঁচে যান তিনি— প্রথমবার আম্পায়ার্স কলে এবং দ্বিতীয়বার সফল রিভিউয়ে বল লেগ স্টাম্পের বাইরে যাওয়ায়।

ডি জর্জির সঙ্গে জুবায়ের হামজার ৯৬ রানের জুটি ভাঙেন খালেদ আহমেদ। পরে ম্যাথিউ ব্রিজকে ও রায়ান রিকেলটনকে ফিরিয়ে বাংলাদেশকে আরও দুটি সাফল্য এনে দেন খালেদ ও শরীফুল। কিন্তু প্রতিটি উইকেটের পরই নতুন জুটি বাংলাদেশকে আবার চাপে ফেলেছে।

১৩৭
অ্যাকারম্যান ১৫০ রান করেছেন ১৩৭ বলে। টেস্টে প্রোটিয়াদের মধ্যে এটা দ্রুততম ১৫০ রানের রেকর্ড। আগের কীর্তিটা ছিল লুয়ান ডি প্রিটোরিয়াসের।

বিশেষ করে ডি জর্জি ও মুল্ডারের জুটি বাংলাদেশের জন্য দীর্ঘ সময়ের মাথাব্যথা হয়ে দাঁড়ায়। ডি জর্জি ১৩৭ বলে ৬৬ রান করে তাসকিন আহমেদের বলে কট বিহাইন্ড হন। দ্বিতীয় নতুন বলে পাওয়া সেই উইকেটেই ভাঙে ১৪৫ বলের ৯২ রানের জুটি। তাসকিনের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ সাফল্য, কারণ পেসারদের মধ্যে তিনিই সবচেয়ে পরে উইকেটের দেখা পান।

শুধু রিভিউ নেওয়ায় ভুল নয়, আগের টেস্টের মতো এই ম্যাচেও ফিল্ডিংয়ে ক্যাচ মিস ছিল বাংলাদেশের। ১০ রানে ম্যাথিউ ব্রিজকের ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এর কিছুক্ষণ পর তাসকিনের হাত থেকেও ডি জর্জির ক্যাচ বেরিয়ে যায়। সুযোগগুলো কাজে লাগাতে না পারায় দক্ষিণ আফ্রিকার ইনিংস আরও বড় হয়েছে।

দিনের শেষদিকে লিটন দাসের চোটও বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছে। ডান কুঁচকিতে ব্যথা অনুভব করায় ফিল্ডিং ছেড়ে মাঠের বাইরে চলে যান বাংলাদেশের উইকেটকিপার। তার অনুপস্থিতিতে কিপিং করেন জাকের আলী। লিটনকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্বিতীয় নতুন বল নিয়েও খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বরং মুল্ডার ও ইয়ানসেনের জুটি দক্ষিণ আফ্রিকার লিড আরও বাড়িয়েছে। প্রতি উইকেটেই ছোট জুটিগুলো ডুবিয়েছে বাংলাদেশকে। চার পেসারের গতি প্রোটিয়া পেসারদের মতো উড়িয়ে দিতে পারেনি প্রতিপক্ষের ব্যাটিং লাইন। তাই দিন শেষে ক্যাচ মিসের সঙ্গে বাংলাদেশের বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিশাল লিড সামলানো। সফল না হলেও ইনিংস হারের ভয় অপেক্ষা করছে।

বাংলাদেশটেস্টদক্ষিণ আফ্রিকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা