Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৪২
শেয়ার করুন:
ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকের রেকর্ড

ছবি: বিসিবি

প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মোসাদ্দেক হোসেন সৈকত। দেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক এখন তিনি। তার ২২০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে ৯ উইকেটে ৪৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ময়মনসিংহ। জবাবে ৩ উইকেটে ১৭৮ রান করে দিন শেষ করেছে রাজশাহী।

১৫০ রানে আগের দিন শেষ করা মোসাদ্দেক দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে তুলে নেন ডাবল সেঞ্চুরি। ২১৫ বলের ইনিংসে ২২টি চার ও ১০টি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই কীর্তিতে সবার ওপরে মোসাদ্দেক। তিনটি করে ডাবল সেঞ্চুরি নিয়ে তার পরেই আছেন লিটন দাস ও তাইবুর রহমান। মোসাদ্দেককে দারুণ সঙ্গ দিয়েছেন আরিফুল জনি। ১৬৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। জবাবে রাজশাহীর হয়ে হাবিবুর রহমান মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। নাঈম আহমেদ করেন ৫৬ রান।

অন্যদিকে চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে ২৮২ রান করেছে ঢাকা। প্রথম ইনিংসে এখনো ৬ রানে পিছিয়ে আছে তারা। ঢাকার হয়ে সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলি। ১০৫ রান করে আউট হন এই ব্যাটার। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন আদিল বিন সিদ্দিক।

অন্যদিকে জমে উঠেছে রংপুর-খুলনা ম্যাচ। রংপুরের প্রথম ইনিংস ৩৩৮ রানে থামিয়ে দিন শেষে ৭ উইকেটে ২৭৬ রান করেছে খুলনা। খুলনার হয়ে মোহাম্মদ মিঠুন ৭৪ রান করে ফিরলেও ৯৪ রানে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান। রংপুরের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন তাসফির আরাফাত তাসিব। ৬৫ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এর আগে খুলনার সফর আলীও ৪ উইকেট নিয়ে রংপুরের ইনিংস গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন।

বরিশাল-সিলেট ম্যাচে এগিয়ে গেছে সিলেট। বরিশালের প্রথম ইনিংস ২২৮ রানে শেষ হওয়ার পর দিন শেষে ৪ উইকেটে ২৩৯ রান করেছে সিলেট। তাতে প্রথম ইনিংসে ১১ রানের লিড পেয়েছে তারা। বরিশালের হয়ে ফজলে মাহমুদ রাব্বি সর্বোচ্চ ৭৯ রান করেন। সিলেটের আবু জায়েদ রাহি নিয়েছেন ৫ উইকেট।

জবাবে সিলেটের হয়ে দারুণ ব্যাটিং করেছেন অমিত হাসান। ১৪৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০১ রান করে আউট হন তিনি। চলতি মৌসুমে ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা অমিত আরেকটি সেঞ্চুরি যোগ করলেন নিজের নামের পাশে। তাকে ভালো সঙ্গ দিয়েছেন মুবিন আহমেদ দিশান, ৭৫ রান করে ফিরেছেন এই ব্যাটার।

জাতীয় ক্রিকেট লিগমোসাদ্দেক হোসেন সৈকতঅমিত হাসানআশিকুর রহমান শিবলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য