Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

রেকর্ড পঞ্চমবার আইসিসি মাসের সেরা শুবমান গিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৩:৩৩
রেকর্ড পঞ্চমবার আইসিসি মাসের সেরা শুবমান গিল

সেপ্টেম্বর মাসের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাসের সেরা হয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার শুবমান গিল ও শেফালি ভার্মা। পুরুষ বিভাগে রেকর্ড পঞ্চমবারের মতো এই সম্মান অর্জন করেছেন ভারতীয় দলের অধিনায়ক গিল। অন্যদিকে নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতি অর্জন করেছেন তরুণ ওপেনার শেফালি ভার্মা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের সুবাদে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শুবমান গিল। তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে তার অনবদ্য ১১০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটের সহজ জয় পায় ভারত। তবে গিল নিজের জাত চেনান পরের ম্যাচেই। মাত্র ১৩৩ বলে খেলেন ২২৩ রানের বিস্ফোরক ইনিংস। ওয়ানডে ইতিহাসে এটিই ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

আরও পড়ুন

সৌদি পতাকায় রোনালদোর চুমু, স্কার্ফ জড়িয়ে উল্লাস

১৩ অক্টোবর ২০২৬

রেকর্ড পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত গিল বলেন, ‘পঞ্চমবারের মতো আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জেতাটা দারুণ অনুভূতির। ঘরের মাঠে সমর্থকদের সামনে সফল রান তাড়ার অংশ হতে পারা এবং দলের জন্য রান করতে পারাটা সবসময়ই ভীষণ তৃপ্তিদায়ক। ওয়ানডে ক্রিকেটের গতি এখন অনেক বেড়ে গেছে। তাই পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে হয়। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আমরা দলের মান আরও বাড়িয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলতে বদ্ধপরিকর।’

এই পুরস্কারের সুবাদে পুরুষ বিভাগে তো বটেই, পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার মাসসেরা হওয়ার রেকর্ড গড়লেন গিল। পাশাপাশি পঞ্চমবারের মতো দেখা গেল একই দেশের দুই ক্রিকেটার একসঙ্গে এই পুরস্কার জয়ের কীর্তি। এর মাঝে তিনবারই ভারতীয় ক্রিকেটাররাই এই ডাবল জয়ের রেকর্ড গড়েছে।

আরও পড়ুন

স্টোকসদের সঙ্গে মারামারি করা সেই খেলোয়াড় বরখাস্ত

১৩ অক্টোবর ২০২৬

নারী বিভাগে সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শেফালি ভার্মা মহাদেশীয় টুর্নামেন্টগুলোতে দুর্দান্ত সব ইনিংস উপহার দিয়েছেন। নারী এশিয়া কাপের শিরোপা জয়ে ভারতের হয়ে ১৮৪.৬১ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৩৬০ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট নেন। এরপর এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি এবং ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মূল্যবান ৪৮ রানের ইনিংস খেলে দলকে সোনা জেতাতে মুখ্য ভূমিকা রাখেন এই ওপেনার।

পুরস্কার প্রাপ্তির পর শেফালি বলেন, ‘আরও একবার আইসিসি প্লেয়ার অব দ্য মন্থ পুরস্কার জয় অবিশ্বাস্য সম্মানের। এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আমি আমার সেরা পারফরম্যান্স অব্যাহত রাখতে মুখিয়ে আছি।’

এর আগে জুনে জাসপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানা এবং গত বছরের সেপ্টেম্বরে অভিষেক শর্মা ও স্মৃতি মান্ধানা একই মাসে আইসিসির এই সম্মান অর্জন করেছিলেন। গত সেপ্টেম্বরের সংক্ষিপ্ত তালিকায় গিলের সঙ্গে ভারতের অভিষেক শর্মা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং নারী বিভাগে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও ভারতের শ্রী চরাণীও মনোনীত হয়েছিলেন।

শুবমান গিলআইসিসি প্লেয়ার অব দ্য মান্থমাসের সেরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি