Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

স্টোকসদের সঙ্গে মারামারি করা সেই খেলোয়াড় বরখাস্ত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১
স্টোকসদের সঙ্গে মারামারি করা সেই খেলোয়াড় বরখাস্ত

গত জুন মাসে লন্ডনের একটি নাইটক্লাবে যার ঘুসিকে কেন্দ্র করে চরম সংকটে পড়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল, সেই রাগবি খেলোয়াড় টোটোয়া আউভাকে দল থেকে বরখাস্ত করেছে তার ক্লাব সারাসেন্স। পৃথক একটি ঘটনায় নতুন করে মারামারিতে জড়ানোর অপরাধে দ্রুত অভ্যন্তরীণ তদন্ত শেষে ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে ইংলিশ রাগবি ক্লাবটি।

গত জুনে চেলসির রেক্স রুমস নাইটক্লাবে ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনকে লক্ষ্য করে মারা আউভার একটি ঘুসি গিয়ে লাগে ইংল্যান্ডের এক নিরাপত্তা কর্মীর গায়ে। সেই মারামারির জেরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অ্যাটকিনসন এবং ঘটনাস্থলে উপস্থিত টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ করে তদন্ত শুরু করে।

আরও পড়ুন

বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় জয়ের সুবাস

১৩ অক্টোবর ২০২৬

পরবর্তীতে স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং ইসিবির নিজস্ব তদন্তে দেখা যায়, খেলোয়াড় দুজন সুনির্দিষ্ট চুক্তিভিত্তিক নিয়ম ভাঙলেও তারা কোনো ধরনের সহিংস আচরণ করেননি। তবে পুরো বিষয়টি নিয়ে ইসিবির অহেতুক জলঘোলা করায় এবং তদন্ত প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে ওই মাসের শেষের দিকে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করেন বেন স্টোকস।

জুন মাসের সেই ঘটনায় সারাসেন্স ক্লাবটি আউভার পাশে দাঁড়িয়েছিল এবং ইসিবির তড়িঘড়ি তদন্তের সমালোচনা করেছিল। সে সময় আউভার সতীর্থ ও ইংল্যান্ডের আন্তর্জাতিক রাগবি তারকা জেমি জর্জ তাকে আড়াল করে বলেছিলেন, ‘সে একটা বোকা খরগোশ। না বুঝেই পরিস্থিতির শিকার হয়েছিল। সে এই মুহূর্তে ভালো আর মন্দের পার্থক্য করার মতো পরিপক্ক নয়।’

আরও পড়ুন

পায়ে প্লাস্টার নিয়ে হাসপাতালের বেডে বাটলার

১৩ অক্টোবর ২০২৬

তবে এবার আর তার পাশে দাঁড়ায়নি সারাসেন্স। তদন্তের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আউভাকে ছাঁটাইয়ের খবর নিশ্চিত করে এক বিবৃতিতে সারাসেন্স জানায়, ‘সারাসেন্স নিশ্চিত করছে যে সিনিয়র পুরুষ অ্যাকাডেমির সদস্য টোটোয়া আউভা অবিলম্বে দল ত্যাগ করবেন। চলতি সপ্তাহের এক ঘটনার পর ক্লাব মনে করছে, মাঠ ও মাঠের বাইরে সারাসেন্সের প্রতিনিধিত্বকারী একজন খেলোয়াড়ের কাছে যে আচরণের প্রত্যাশা করা হয়, তিনি তা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। আমরা ক্লাবের আচরণবিধি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।’

বেন স্টোকসগাস অ্যাটকিনসনটোটোয়া আউভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা