শরিফুলের জোড়া আঘাতের পর অস্ট্রেলিয়ার প্রতিরোধ

ছবি: আগামীর সময়
প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ তুলেছিল ৫ উইকেটে ২৭৪ রান। হোয়াইটওয়াশ থেকে বাঁচতে লড়ছে অজিরা। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের রান ১০০। ক্রিজে আছেন মার্নাস লাবুশেন ও কুপার কোনোলি।
রান তাড়া করতে নেমে দুই অজি ওপেনার আজ শুরুটা দারুণ করেছিলেন। ৫ ওভারের আগেই ওঠে ৪০ রান। এরপর ৫ম ওভারে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। ২১ রানে জস ইংলিশ ও শূন্য রানে ম্যাট রেনশকে ফেরান এই বাঁহাতি পেসার। ইংলিশ ক্যাচ দিয়েছেন মোসাদ্দেকের হাতে, রেনশ হয়েছেন বোল্ড।
১২তম ওভারে ৮ রান করা ক্যারিকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে তার ক্যাচ ধরেন সৌম্য সরকার।
অজিদের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন লাবুশেন-কোনোলি জুটি। কোনোলি এরই মধ্যে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি, অপরাজিত আছেন ৫৩ রানে। লাবুশেন করেছেন ১২ রান।


