এশিয়ান গেমস
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির কারণে করোগি স্পোর্টস পার্ক ক্রিকেট গ্রাউন্ড খেলার অনুপোযুক্ত থাকায় শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে দিনের প্রথম ম্যাচ বাতিল করে আয়োজকরা।
বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সাড়ে ১০টায়। ম্যাচ শুরুর আড়াই ঘন্টা আগেই বাতিলের সিদ্ধান্ত দলীয় ম্যানেজার নাফিস ইকবালকে জানিয়েছে আয়োজকরা।
বাংলাদেশ দলকে মাঠে যেতেও বারণ করা হয়েছে। র্যাংকিংয়ের এগিয়ে থাকায় না খেলেও সেমিফাইনালে চলে গেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
বৃহস্পতিবার হবে দুই সেমিফাইনাল। সকালে বাংলাদেশ খেলবে পাকিস্তানের সঙ্গে। আর ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।



