Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সাবেক কোচ

খাজার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল ‘ভয়াবহ’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৯
শেয়ার করুন:
খাজার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল ‘ভয়াবহ’

উসমান খাজার আত্মজীবনীতে উল্লিখিত এক মন্তব্যের জবাবে মুখ খুলেছেন তার সাবেক কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার অ্যান্থনি স্টুয়ার্ট। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্টে খাজার আচরণ, ব্যাটিং পজিশন নিয়ে জেদ এবং অনুশীলনে অনীহার নানা অভিযোগ তুলে ধরেছেন ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার।

নিজের আত্মজীবনীতে খাজা লিখেছিলেন যে স্টুয়ার্টের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলেও তেমন সাড়া পাননি এবং কোচ হিসেবে স্টুয়ার্ট তার জন্য কিছুই করেননি। বইয়ে খাজা লেখেন, ‘অ্যান্থনি স্টুয়ার্ট যথেষ্ট ভালো মানুষ ছিলেন, কিন্তু কোচ হিসেবে তিনি আমার জন্য কিছুই করেননি।’

আরও পড়ুন

স্কুল পালিয়ে স্টেডিয়ামে এসে ধরা, জুটল আবর্জনা পরিষ্কারের শাস্তি

২৪ নভেম্বর ২০২৬

খাজার এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ফেসবুকে স্টুয়ার্ট লেখেন, ‘গত ১৫ বছরে আমি ব্যক্তিগতভাবে আমার অনেক বন্ধুকে বলেছি যে- তোমাকে নিয়ে ঠিক কী ভাবি? তবে তুমি যেহেতু প্রথমে আমাকে এত শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছ, তাই এখন ভাবনাগুলো প্রকাশ্যে শেয়ার করতে পেরে আমি খুশি। তুমি নাও জানতে পারো, কিন্তু আমার স্মৃতিশক্তি বেশ ভালো এবং দৃশ্যত আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার কাছে কিছু প্রকাশ করিনি।’

তিনি আরও লিখেছেন, ‘তুমি কখনো আমার পরিবারের খোঁজ নিয়েছিলে বলে আমার মনে পড়ে না। তবে যদি নিয়েও থাক, তোমার পছন্দমতো সাড়া না দেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। অবশ্য পেছন ফিরে তাকালে মনে হয়, হয়তো তোমার পরিবার নিয়ে কথা বলেই আমাদের সময় কাটানো উচিত ছিল।’

নিউ সাউথ ওয়েলসে একসঙ্গে থাকার সময় খাজার আচরণ নিয়ে একের পর এক অভিযোগ তুলে ধরেন স্টুয়ার্ট। তার দাবি, ব্যাটিং শেষ করার পরও খাজা নিয়মিত প্যাড পরে অনুশীলনে ঘুরে বেড়াতেন, যা সতীর্থদের জন্য তাঁকে বল করা কঠিন করে তুলত। স্টুয়ার্ট লেখেন, ‘ব্যাটিং করার পর ক্রমাগত প্যাড পরে অনুশীলনে ঘুরে বেড়ানো। যে সতীর্থরা তোমাকে বল করতে সময় ব্যয় করেছে, তাদের এরপর বল করা বেশ কঠিন। নাকি এটা নিছকই কাকতালীয় ছিল? নিয়মিত অভিযোগ করা এবং ফিল্ডিং অনুশীলন এড়িয়ে চলার চেষ্টা করা।’

আরও পড়ুন

এমএলএসের সেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

২৪ নভেম্বর ২০২৬

তাসমানিয়ায় একটি শেফিল্ড শিল্ড ম্যাচে খাজাকে ওপেন করতে বলা নিয়ে সৃষ্ট বিতর্কের কথাও উল্লেখ করেন স্টুয়ার্ট, ‘তাসমানিয়ায় একটি শিল্ড ম্যাচে তোমাকে এনএসডব্লিউর হয়ে ওপেন করতে হবে—এ নিয়ে তুমি এবং তখনকার তোমার ম্যানেজার তামাশা করেছিলে। যুক্তি ছিল সেরা খেলোয়াড়ের তিন নম্বরে ব্যাট করা উচিত। কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচক—সবাই তোমাকে ওপেনার হিসেবে বেছে নেওয়ার বিষয়ে একমত ছিলেন, কিন্তু তুমি নিজের মতো করেই চেয়েছিলে। তোমার টেস্ট ক্যারিয়ারের শেষ ছয় বছরের পরিহাস আমার কাছে অস্পষ্ট নয়।’

ওই ম্যাচের প্রসঙ্গ টেনে স্টিভেন স্মিথ, সাইমন ক্যাটিচ ও ফিল হিউজের নাম উল্লেখ করে স্টুয়ার্ট লেখেন, ‘যাহোক, ওই ম্যাচে এনএসডব্লিউর অন্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন স্টিভ স্মিথ, সাইমন ক্যাটিচ ও ফিল হিউজ। দুঃখের সঙ্গে জানাচ্ছি, তাঁরা সবাই তোমার চেয়ে ভালো খেলোয়াড় ছিলেন। তোমার ম্যানেজার ঠিকই বলেছিল; আমাদের সেরা খেলোয়াড়ের তিন নম্বরে খেলা উচিত। তিনি (স্মিথ) তা-ই করেছিলেন। তিনি ৯৮ রান করেছিলেন।’ অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার অ্যান্থনি স্টুয়ার্ট।

এ ছাড়া পার্থে হোটেলে ফেরার পথে অধিনায়ক বারবার বলার পরও দলের ট্রাভেল কিট পরতে খাজা অস্বীকৃতি জানিয়েছিলেন বলেও অভিযোগ করেন স্টুয়ার্ট। তার ভাষায়, ‘পার্থে হোটেলে ফেরার পথে অধিনায়ক তোমাকে একাধিকবার দলের ট্রাভেল কিট পরতে বলার পরও তুমি বারবার তা প্রত্যাখ্যান করেছিলে। আবারও তোমার কথার ঢঙে বলছি— তোমার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল ভয়াবহ! এর চেয়ে ভালো করে আমি আর বলতে পারতাম না। নিজের উত্তরাধিকার উপভোগ করো।’

উসমান খাজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ