টেস্ট ড্র হওয়ায় হতাশ নাজমুল শান্ত

টেস্টের তখনও দেড় ঘণ্টার মতো বাকি। এর সঙ্গে আলোরস্বল্পতায় নষ্ট হলো আরো ৩০ মিনিটের মতো। জয়-পরাজয়ের অপেক্ষায় থাকা টেস্টের পঞ্চম দিনের শেষ সেশনের সিংহ ভাগই যখন নষ্ট হয় তখন আর লড়াইয়ের আশা করা যায় না। সিলেটে সেটাই হলো। বাংলাদেশ জয় থেকে ১৮৫ রান দূরে, উইন্ডিজ ৬ উইকেট দূরে, এই অবস্থায় আলোর স্বল্পতায় সিরেজের দ্বিতীয় টেস্ট ড্র মেনে নিল দুই দল।
উইন্ডিজ শেষদিনে বাংলাদেশকে জয়ের জন্য ৩৬৯ রানের লক্ষ্য দেয়। জবাবে ৪০ রানে দুই উইকেট হারালেও তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। জয়ের স্বপ্নও দেখছিল তাদের ব্যাটে। কিন্তু দলীয় ১৭৫ রানে হৃদয়ে ৮২ রানে আর মুশফিক ১৮৩ রানে ব্যক্তিগত ৪৯ রানে ফিরলে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে পড়ে যায়। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে আর জয়ের কঠিন পরীক্ষা দিতে হয়নি।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য টেস্ট জয়ের স্বপ্ন দেখছিলেন। ম্যাচ প্রেজেন্টেশনে শান্ত জানান, ‘এটা হতাশাজনক। এই টেস্টে আমাদের জেতা উচিত ছিল। প্রথম ইনিংসের খারাপ ব্যাটিং আমাদের ম্যাচটা হারের কারণ। সব মিলিয়ে আমি হতাশ। কারণ ব্যক্তিগত ভাবে আমরা ব্যাটিংয়ে কার্যকরী কিছু করছি না। অনেক বছর ধরেই আমরা খেলছি কিন্তু পরিকল্পনার প্রতিফলনটা ধারাবাহিক ভাবে হচ্ছে না।’
এই সিরিজের পরেই দক্ষিণ আফ্রিকায় কঠিন টেস্ট সিরিজ। একই সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টিও আছে। তবে আগে টেস্ট সিরিজ হওয়ায় শান্ত সাদা পোষাকের প্রস্তুতি নিয়ে জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা সবসময়ই কঠিন। আমার বিশ্বাস দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা খুবই অভিজ্ঞ। সেই কন্ডিশনে খেলেছেন। তারা বাকিদের সহযোগিতা করবেন।’



