বাংলাদেশের জন্য দ্বিতীয় দিন আরও কঠিন হবে
ক্রীড়া প্রতিবেদক

পিচ দেখে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ক্রিস মরিস বলছিলেন দুইদিন ব্যাটিং করা সহজ হবে। বাংলাদেশ পেসারদের জন্য তাই কঠিন সময় অপেক্ষা করছে। সেঞ্চুরিয়ন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ১০০ রান তুলে ইতিমধ্যে ৯ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে ৯১ রান করা বাংলাদেশ বোলারদের ওপর ম্যাচে ফেরার চ্যালেঞ্জটা বেশি।
টেস্টের প্রথম দিন এইডেন মারক্রামের উইকেট নিতে পেরেছিল বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে ২৩ বলে ২১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার। এরপর থেকে পথম টেস্টের সেঞ্চুরিয়ান মার্কাস আকারম্যান ও জুবায়ের হামজা জুটি গড়ে এগিয়ে নিচ্ছেন দলকে।
৬৭ বলে ৫৩ রান করে সিরিজে আরেকটি হাফসেঞ্চুরি তুলেছেন আকারম্যান। ৩৯ বলে ১৪ রানে ব্যাট করছেন হামজা। দুজনের জুটি ৫১ রানের।



