মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

দাইয়ান গালিম
দাইয়ান গালিমের দারুণ বোলিংয়ের সামনেই গুটিয়ে গেল বাংলাদেশের উদীয়মান দল। প্রিটোরিয়াতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিং করা বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ৮৯ রানে। ২৯ বছর বয়সী, মাত্র একটি টি-টোয়েন্টি খেলা মিডিয়াম পেসার গালিমের বলেই তাদের নাভিশ্বাস উঠে গেল। ৮.২ ওভার বল করে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন গালিম। এরপর ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে ম্যাচটি জিতেছে দক্ষিণ আফ্রিকার উদীয়মান দল।




