Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০২:০১
ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নতুন এ পরিকল্পনা শুক্রবার ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে উঠে আসে। ইসরায়েলকেও বিষয়টি জানিয়েছে বলে অবগত করেছে একাধিক সূত্র।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি বাড়ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশেও। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি দুর্বল করতে সেখানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। দেশটির পারমাণবিক স্থাপনাকে কেন্দ্র করে তাদের যৌথ হামলা হবে সর্বকালের সবচেয়ে ভয়ংকর হামলা। একাধিক সূত্রের বরাতে গতকাল এ তথ্য প্রকাশ করে সিবিএস নিউজ। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে ইরানে বড় ধরনের হামলা চালানোর কর্মসূচি তৈরি করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ স্থানীয় সময় শনিবার অথবা রবিবার এ হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার সূত্রে এমন তথ্য জানা গেছে। রয়টার্স।

ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নতুন এ পরিকল্পনা শুক্রবার ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে উঠে আসে। ইসরায়েলকেও বিষয়টি জানিয়েছে বলে অবগত করেছে একাধিক সূত্র। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেননি। বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, ‘আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব।’ ইরানের হামলার তালিকায় দেশটির বিদ্যুৎকেন্দ্র, শোধনাগারসহ জ্বালানি অবকাঠামো রয়েছে বলে সিবিএস নিউজকে জানিয়েছে দুটি সূত্র। তবে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেছেন, প্রেসিডেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পেন্টাগন লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো মন্তব্য করবে না।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই যৌথ অভিযান পরিচালনার অর্থ, ইসরায়েলের পুনরায় যুদ্ধের মাঠে ফিরে আসা। সমঝোতা শান্তি চুক্তি, মেমোর‍্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং ভেস্তে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে কোনো হামলা চালায়নি ইরান।

ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নতুন এ পরিকল্পনা শুক্রবার ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে উঠে আসে


যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘জোটবদ্ধতা’ পুনর্বিবেচনা করার পরামর্শ ইরানের: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড একটি ব্যাপক আঞ্চলিক সংঘাত উসকে দেওয়ার ঝুঁকি ক্রমেই বাড়িয়ে তুলছে। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড, ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি এমনটাই বলেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, দেশটিতে হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এ সময় আঞ্চলিক দেশগুলোর বোঝা উচিত, যুক্তরাষ্ট্র তাদের সম্পদ, অবকাঠামো এবং অন্যান্য উপকরণকে নিজেদের প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সহযোগিতা ও ঘনিষ্ঠ অবস্থান’ বজায় রাখার বিষয়টি দেশগুলোর পুনর্বিবেচনা করা উচিত বলেও যোগ করেন আবদোল্লাহি। তিনি সতর্ক করে বললেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘প্রতিরক্ষামূলক ঢাল’ হিসেবে কাজ করবে, তারা ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে’।

কুয়েতে হামলার নিন্দা জিসিসি প্রধানের: কুয়েতের বেসামরিক স্থাপনায় ইরানের হামলার নিন্দা জানিয়েছেন গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি সরকারি স্থাপনা এবং একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন বেসামরিক যানবাহনগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। বুদাইউই শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি কুয়েতে হওয়া হামলাকে ‘রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আগ্রাসন ও চরম লঙ্ঘন এবং ‘নিরাপত্তা, স্থিতিশীলতা, দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার প্রতি সরাসরি হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন।

ইরানযুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্যইসরায়েলপারমাণবিক স্থাপনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি