Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসপাতালে কাতরাচ্ছে দুই শিশু, জানে না মারা গেছে মা

বান্দরবান প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:১২
হাসপাতালে কাতরাচ্ছে দুই শিশু, জানে না মারা গেছে মা

বান্দরবান সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দুই ভাই জনওয়াই ম্রো এবং কাইংওয়াই ম্রো। ছবি: সংগৃহীত ছবি

বান্দরবান সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড। আরো ডজন ডজন শিশুর মতই হাতে, পায়ে, পিঠে স্যালাইনের পাইপ লাগিয়ে চিকিৎসা নিচ্ছে চার বছরের জনওয়াই ম্রো এবং দুই বছরের কাইংওয়াই ম্রো।

এতদিন হাসপাতালে মায়ের কোলেই ছিল ওরা। এখনো চিকিৎসা নিচ্ছে ওই হাসপাতালেই। এখনো জানে না, তাদের মা আর কোনো দিন ফিরে আসবেন না। মায়ের অপেক্ষায় এখনো হাসপাতালের বেডে চোখ মেলে তাকিয়ে থাকে তারা। কখনো কাকা, কখনো মামার কোলে থাকলেও তারা খুঁজে ফিরছে মায়ের স্নেহের পরশ।

এই দুই শিশুর বাড়ি বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গ্যালেঙ্গা চিনিপাড়ায়। এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দিলে সন্তানদের চিকিৎসার জন্য প্রায় এক সপ্তাহ আগে তাদের বাবা ক্রংসং ম্রো (২৫) ও মা লেংরুম ম্রো তাদের নিয়ে আসেন বান্দরবান সদর হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সেবায় দুই শিশুর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকলেও টানা দিন-রাত হাসপাতালে থেকে সন্তানদের দেখভালের ধকল সইতে পারেননি লেংরুম ম্রো। গত ২৭ জুলাই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা।

তবে ভাষাগত সীমাবদ্ধতা, দারিদ্র্য এবং যাতায়াত ব্যয়ের সামর্থ্য না থাকায় স্বামী ক্রংসং ম্রো তাকে চট্টগ্রামে নিতে রাজি হননি। উন্নত চিকিৎসার পরিবর্তে গ্রামের বৈদ্যের মাধ্যমে চিকিৎসার আশায় স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। ২৯ জুলাই সন্ধ্যায় বাড়িতে পৌঁছানোর আগেই লেংরুম ম্রোর মৃত্যু হয়। পরদিন পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

১ আগস্ট লেংরুম ম্রোর মৃত্যুর খবর পৌঁছায় বান্দরবান সদর হাসপাতালে। তখনও দুই শিশু মাকে খুঁজছিল। বর্তমানে তাদের চিকিৎসা ও দেখভালের দায়িত্ব পালন করছেন কাকা ক্রংতং ম্রো ও মামা পায়াং ম্রো।

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রংতং ম্রো। তিনি জানান, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে হয়তো ভাবীকে বাঁচানো যেত।

তিনি বলেন, ‘আমাদের এলাকার মানুষ এবারই প্রথম বান্দরবান জেলা সদরে এসেছে। চট্টগ্রাম কোথায়, কত দূরে, আমরা জানি না। বড় ভাই বাংলা ভাষা বলতে পারেন না। হাতে টাকা-পয়সাও নেই। সে কারণেই বৈদ্য-কবিরাজ ছাড়া আমাদের উপায় কী?’

জানা যায়, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত রুমা উপজেলায় নয় শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ফ্রেলেএং খুমী (৫), খ্রেপা খুমী (১১), শইফ্রা খুমী (৫), প্রেটেম এং খুমী (৬), পলিএং খুমী (৯), প্রেটেমএং খুমী (৭), পও এং খুমী (৭), কুপাও ম্রো (১৩) এবং সুইডেন সাং বম (১৫)।

বান্দরবানহাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ