Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ভারতের বিপদ বাড়িয়ে বিশাল লিডের পথে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৪:৫০
শেয়ার করুন:
ভারতের বিপদ বাড়িয়ে বিশাল লিডের পথে নিউজিল্যান্ড

ধ্রুব জুরেলের লড়াকু ইনিংস এবং যশপ্রীত বুমরার উইকেটখরা কাটানোর দিনেও ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখল নিউজিল্যান্ড। আজ রবিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৩ রান তুলেছে স্বাগতিকেরা। প্রথম ইনিংসের ১১০ রানের লিড মিলিয়ে সব মিলিয়ে ২৪৩ রানে এগিয়ে গেছে কিউইরা, হাতে আরও ৭ উইকেট। ফলে বড় বিপদের মুখেই পড়ে গেল ভারত।

দিনের শুরুতে ভারত অবশ্য দুর্দান্ত প্রতিরোধ গড়েছিল। ৬ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা ইনিংসের শুরুতেই আনশুল কম্বোজকে হারালেও লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে দারুণ লড়াই চালান ধ্রুব জুরেল। শেষ তিন উইকেটে ১২৯ রান যোগ করে ভারতের সংগ্রহ ২৪৬ রানে নিয়ে যান। ব্যক্তিগত ৮৮ রানে কাইল জেমিসনের বলে আউট হওয়ার আগে আকাশ দীপের (২৯) সঙ্গে অষ্টম উইকেটে ৪৬ এবং অভিষিক্ত গুরনুর ব্রারের (১০) সঙ্গে নবম উইকেটে ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন জুরেল।

আরও পড়ুন

‘ডাক’ মারার রেকর্ড গড়লেন জয়সওয়াল, ভারতের করুণ হাল

২৯ নভেম্বর ২০২৬

ব্যাটিংয়ের সময় হেলমেটে দুবার বল লাগার পর কনকাশন উপসর্গ দেখা দেওয়ায় এই টেস্ট থেকে ছিটকে গেছেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া আকাশ দীপ। ১১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়েছিল নিউজিল্যান্ড। নিজের ক্যারিয়ারের দীর্ঘতম ২৯৬ বলের উইকেট-খরা কাটিয়ে টম ল্যাথামকে বোল্ড করেন বুমরা। চা-বিরতির পর হেনরি নিকোলসকেও ফিরতি ক্যাচে ফেরান এই ভারতীয় পেসার (২/৩৪)।

তবে এক প্রান্ত আগলে রেখে ভারতের সব আশা-ভরসায় পানি ঢেলে দেন ওপেনার ডেভন কনওয়ে। শরীরে অন্তত তিনবার বলের আঘাত ও হাঁটুর ব্যথা সয়ে ৯৭ বলে ৫১ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ওয়াশিংটন সুন্দরের বলে যশস্বী জয়সোয়ালের দারুণ এক ক্যাচে কনওয়ে ফিরলেও রাচিন রবীন্দ্রর অপরাজিত ৪৬ রানে ভর করে বড় লিডের পথেই ছুটছে কিউইরা। হ্যাগলি ওভালে চতুর্থ ইনিংসের ব্যাটিং রেকর্ড ভালো হওয়ায় আগামীকাল চতুর্থ দিনে লিড আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টাই করবে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চ টেস্টভারত-নিউজিল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে