Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

তামিমের ব্যাটে ‘টেস্টের’ সৌন্দর্য

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ২০:৫৩
তামিমের ব্যাটে ‘টেস্টের’ সৌন্দর্য

ছবি: আগামীর সময়

পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রথমদিন নেটে বেশ মনোযোগী দেখা গেল তানজিদ হাসান তামিমকে। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, তাহলে কি এই তরুণের টেস্ট অভিষেক হচ্ছে? উত্তরটা ৮ তারিখ সকালের আগে পাওয়া যাচ্ছে না। অপেক্ষা আর দিন তিনেকের। তবে তামিম যে বাংলাদেশকে আধুনিক টেস্ট ব্যাটিংয়ের যুগে নিয়ে যাবেন, তা নিশ্চিত করলেন সাবেক দুই ক্রিকেটার হান্নান সরকার ও ইমরুল কায়েস।

‘দ্রুত রান করতে পারেন’ তামিমের এই গুণ সম্পর্কে দুজনই একমত। হান্নান সরকারের বিশ্বাস, ‘টেস্টে এক ধরনের ক্রিকেটার থাকে যারা আক্রমণাত্মক খেলে, যেমন - ডেভিড ওয়ার্নার। বলছিনা তামিম ওর মতো ব্যাটিং করে কিন্তু সেই সামর্থ্য আছে। সাদমান এক ধরনের ব্যাটিং করে, তামিম তার চেয়ে ভিন্ন। এ ধরনের ক্রিকেটারকে সিস্টেমের মধ্যে রেখে তৈরি করলে দলের জন্য ভালো।’

ইমরুলের চোখে টেস্ট ক্রিকেটাই বদলে গেছে। তামিমকে দলে রাখা তাই যথার্থ মনে করেন, ‘টেস্ট ক্রিকেট আগের মতো নেই যে ২০০ বলে ১০০ করছেন। এখন ১২০-৩০ বল খেলে ১০০ রান করছে ব্যাটাররা। প্রতি দলেই এরকম ব্যাটার থাকে। কালচারটা পরিবর্তন করা উচিত। আমরা তো ২০ বছর আগের অবস্থায় পড়ে থাকতে পারি না। ভিন্ন ভাবে চিন্তা করা উচিত, নির্বাচকরা তা দেখিয়েছে। এমন ব্যাটারদের শুরুতে খেলিয়ে হয়তো ব্যর্থতা আসবে কিন্তু এরা তৈরি হয়ে গেলে টেস্টেও আধুনিক ক্রিকেট খেলতে পারবে বাংলাদেশ।’

তামিমের ওয়ানডে অভিষেক হয়েছে ২০২৩ সালে। এক বছর পর ডাক পেয়েছেন টি-টোয়েন্টির একাদশেও। আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ বুঝেছেন এতদিনে। এবার আসল ক্রিকেটে নিজেকে চেনানোর পালা। তামিম কি এর জন্য প্রস্তুত? এই ক্ষেত্রে তামিমকে নিয়ে হান্নান ও ইমরুলের চিন্তা দুই রকম।

তামিমের মতোই বাঁহাতি ওপেনার ইমরুলের চোখে এই তরুণের টেস্টের জন্য প্রস্তুতের কারণ এই রকম, ‘ও (তামিম) যখন পাকিস্তানের বিপক্ষে (ওয়ানডেতে) সেঞ্চুরি করলো তখনই আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছি - সে তিন ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত। ব্যাটিং অর্ডারে তাকে শুরুতে বা ছয় নম্বরে যে কোনো পজিশনেই নামানো হোক সে দ্রুত রান তুলতে পারবে।’

যুব ক্রিকেট থেকে শুরু করে আবাহনী, তামিমের দীর্ঘদিনের কোচ হান্নান সরকার। তার মতে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও টেস্টে নতুন করে সামর্থ্যের প্রমাণ দিতে হবে তামিমকে, ‘সবচেয়ে ভালো দিক তামিমের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আছে। কিন্তু সেটা সাদা বলে, লাল বলের ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন। হয়তো প্রথমশ্রেণিতে খেলায় সে জানে কীভাবে বড় রান করতে হয়, ভালো করার সম্ভাবনা থাকবে, তবুও টেস্ট খুব চ্যালেঞ্জিং।’

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে একটি করে সেঞ্চুরি ও ফিফটি ছিল তামিমের। পরের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে আছে আরও একটি ফিফটি। ঢাকা প্রিমিয়ার লিগে নিজের শেষ ইনিংসটি খেলতে নেমেও করেছেন ৩২ বলে ৪৪ রানের ইনিংস। সবগুলো ইনিংসেই তার স্ট্রাইক রেট ১২০ এর ওপরে। কোচ হান্নান ও সাবেক ব্যাটার ইমরুল চাইছেন একাদশে থাকলে তামিমকে এমন ব্যাটিং করার স্বাধীনতা দেওয়া হোক।

তামিম শুধু ঝড়ো ইনিংস-ই নয়, বড় ইনিংসও খেলতে পারেন। তাই প্রথম শ্রেণিতে তার ‘কনভারশন রেট দারুণ। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগ খেলা এই ব্যাটার ২৫ ম্যাচে ৪৫ ইনিংসে রান করেছেন ১৭৯২। ৪৫ ইনিংসে ১১ বারের মধ্যে পাঁচবার পঞ্চাশকে টেনেছেন সেঞ্চুরিতে। হাফসেঞ্চুরি ছয়টি। গড় ৪০.৭২ ও স্ট্রাইকরেট ৭৭.৬৭।

ওই শেষ অংশটাই নতুন আশা দেখাচ্ছে। দলের সেরা টেস্ট ব্যাটার মুশফিকের স্ট্রাইকরেট ৪৮.৫২, লিটন দাসের ৫৯.৬৫। ৭৭ এর বেশি স্ট্রাইকরেট নিয়ে তামিম বাংলাদেশকে আধুনিক টেস্ট ব্যাটিংয়ের পথ দেখাবেন ইনিংসের শুরুতে নেমে।

তানজিদ তামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-পাকিস্তানটেস্ট সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর