অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেতৃত্বে শান্ত

ছবি: মোশারফ ভুবন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আজ রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক দল। তবে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বদলে আজ টাইগারদের নেতৃত্বে আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের একাদশে আজ দুটি পরিবর্তন। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়া মিরাজ সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার জায়গায় শেখ মেহেদী হাসানকে রাখা হয়েছে একাদশে। এছাড়া পেসার নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে। তবে লেগ স্পিনার রিশাদ হোসেন এই ম্যাচেও সুযোগ পাননি।
অস্ট্রেলিয়ার একাদশেও দুটি পরিবর্তন এসেছে আজ। নাথান এলিস এবং সিরিজের প্রথম দুই ম্যাচসহ টানা তিন ওয়ানডেতে শূন্য রানে ফেরা ম্যাথু শর্টের জায়গায় একাদশে এসেছেন বেন বেন ডোয়ারশুইস ও অলি পিক।
এর আগে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার এশিয়ার প্রথম দেশ হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ। একই সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনেও ফেলতে চায় স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, অলি পিকে ও অ্যাডাম জাম্পা।


