Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

নিজেকে সেরা অধিনায়ক দাবি লিটনের, রেকর্ড যা বলছে

agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৬:১৪
নিজেকে সেরা অধিনায়ক দাবি লিটনের, রেকর্ড যা বলছে

নিজেকে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক দাবি করেছেন লিটন

ক্রিকেট দলের লাগাম থাকে অধিনায়কের হাতে। সাফল্য-ব্যর্থতায় তাই অধিনায়কের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশও আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পর খেলেছে অসাধারণ দৃঢ়চেতা কয়েকজন অধিনায়কের অধীনে। তাহলে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক কে?


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পডকাস্টে উপস্থাপক এমনই প্রশ্ন করেছিলেন লিটন দাসকে। জবাবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মর্তুজাদের কেউ নন, নিজেকে সেরা অধিনায়ক দাবি করলেন লিটন। এমনকি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কের প্রশ্নেও নিজের নাম নিয়েছেন তিনি।


অলটাইম বাংলাদেশের সেরা অধিনায়ক কে? লিটন দাস নাকি সাকিব আল হাসান? জবাবে লিটন বলেন, ‘কঠিন। আমি নিজের নামই নিব।’ পরের প্রশ্ন ছিল, লিটন দাস নাকি তামিম ইকবাল? এই উইকেটরক্ষক ব্যাটারের উত্তর, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’


এরপর উপস্থাপক জানতে চান, লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত? এবার লিটনের উত্তর, ‘আবারও রেকর্ডের দিক দিয়ে আমি।’ সে সময় হেসে উপস্থাপক বলেন, ‘এই আত্মবিশ্বাসটাই দলের দরকার।’ অধিনায়ক হিসেবে লিটন নাকি মেহেদী হাসান মিরাজ? এবারও নিজেকেই এগিয়ে রাখলেন লিটন, ‘আবারও আমি।’

লিটনের অধীনে ১৬ টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত


লিটন দাস নাকি মাশরাফি মুর্তজা, এই প্রশ্নের জবাবে লিটন বলেছেন, ‘ভাইয়ের অধীনে অনেক দিন খেলেছি। কিন্তু সব সংস্করণে খেলা হয়নি। তাই সামগ্রিকভাবে যদি এখনো বলি রেকর্ডের দিক দিয়ে আমি যে সংস্করণগুলোতে অধিনায়কত্ব করেছি আমার রেকর্ড খুবই ভালো। এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’


এরপর উপস্থাপক জানতে চান, অধিনায়ক হিসেবে লিটন দাস নাকি মুশফিকুর রহিম? তখনও নিজেকে বেছে নেন লিটন। সবশেষে খালেদ মাহমুদের সঙ্গে লিটনের তুলনা করেন উপস্থাপক। লিটন তখনও রেকর্ডের ভিত্তিতে বেছে নেন নিজেকে।


দেখা যাক রেকর্ড কি বলছে? ৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে লিটন জিতেছেন ৩ ম্যাচ, হেরেছেন ৩টি, পরিত্যক্ত একটি। জয়-পরাজয়ের অনুপাত ১। মাশরাফি বিন মর্তুজার জয়-পরাজয়ের অনুপাত তার চেয়ে বেশি। মাশরাফির অধীনে ৮৮ ওয়ানডেতে বাংলাদেশের জয় ৫০, হার ৩৬, পরিত্যক্ত দুটি। জয়-পরাজয়ের অনুপাত ১.৩৮৮।


টি-টোয়েন্টিতে সমান ১৬টি করে জয় লিটন ও মাহমুদউল্লাহর। তবে লিটন যেখানে নেতৃত্ব দিয়েছেন ৩১ ম্যাচ সেখানে মাহমুদউল্লাহ ৪৩টি। স্বাভাবিকভাবে জয়-পরাজয়ের অনুপাত লিটনের যেখানে ১.১৪২ সেখানে মাহমুদউল্লাহর ০.৬১৫। তবে জয়-পরাজয়ের অনুপাত বিবেচ্য হলে, পিছিয়ে থাকবেন লিটন। এক্ষেত্রে সমান ১.৫০ অনুপাত অধিনায়ক জাকের আলী ও নুরুল হাসান সোহানের।


১ টেস্টে নেতৃত্ব দিয়ে সেই ম্যাচে জয় পেয়েছেন লিটন দাস। মাশরাফি বিন মর্তুজাও ১ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন সেই ম্যাচে। সবচেয়ে বেশি ৭টি করে টেস্ট জিতিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও হাবিবুল বাশার সুমন। লিটন তাই রেকর্ডের ভিাত্তিতে নিজেকে সেরা বললেও, সেই রেকর্ড তার পক্ষে কথা বলছে না!

লিটন দাসবাংলাদেশঅধিনায়ক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise