কনোলির সেঞ্চুরিতে জয়ের পথে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
হোয়াইটওয়াশ বাঁচাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে কুপার কনোলির দুর্দান্ত এক সেঞ্চুরিতে জয় দেখছে অজিরা।
বাংলাদেশের দেওয়ার ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়েছিল অজিদের। তবে শরিফুলের তিন উইকেটে চাপে পড়ে তারা। একপ্রান্ত আগলে রেখে অবশ্য অজিদের পথ দেখাচ্ছেন কনোলি।
আজ মিরপুরে কনোলি তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮৭ বলে সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। এখন পর্যন্ত ১১২ বলে ১১৭ রানে অপরাজিত আছেন তিনি। ৩৯.১ ওভারে অজিদের স্কোর ৫ উইকেটে ২১৮। ক্রিজে তার সঙ্গী আছেন অলিভার পিক, করেছেন ১১ রান।
জয়ের জন্য সফরকারীদের দরকার ৬৫ বলে ৫৭ রান।


