Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

এশিয়ান গেমস ক্রিকেট

‘রেয়ার’ সুযোগে স্বর্ণ জয়ে চোখ লিটনের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০
‘রেয়ার’ সুযোগে স্বর্ণ জয়ে চোখ লিটনের

ছবি: আগামীর সময়

জাতীয় দলের হয়ে নিয়মিতই বিভিন্ন টুর্নামেন্টে খেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে এশিয়ান গেমসের মতো মাল্টি-স্পোর্টস আসরে খেলার সুযোগটা তাদের কাছে আলাদা। এবার সেই সুযোগ পেয়ে শুধু অংশগ্রহণ নয়, সরাসরি স্বর্ণপদকের স্বপ্ন দেখছেন লিটন দাস।

এশিয়ান গেমসে ক্রিকেটের সর্বশেষ স্বর্ণপদক এসেছিল ২০১০ সালে। এরপর আর সোনার পদক জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এবার সেই অপেক্ষা ঘোচানোর লক্ষ্য নিয়েই এশিয়ান গেমসে নামতে চান লিটনরা।

বুধবারের সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছেন, ‘বাংলাদেশ দল খেলেছে অনেকবারই, প্রথমবার আমরা খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে এটা একটা বড় জিনিস যে জাতীয় দলে খেলছি, সাথে এরকম একটা জায়গায় খেলা—এটাও একটা বড় জিনিস। ক্রিকেটে সবসময় আপনি কোনো একটা ট্রফির জন্য লড়াই করেন, জিতলে আপনি ট্রফি জিতবেন, বাট এখানে এটা গোল্ডের বিষয়, এটা একটা বড় স্বপ্ন।’

এশিয়ান গেমসে খেলাকে তাই অন্য যেকোনো আসরের চেয়ে আলাদা করে দেখছেন বাংলাদেশের এই ব্যাটার। তার মতে, জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো সুযোগ নিয়মিত এলেও এশিয়ান গেমসে খেলার সুযোগ খুব বেশি আসে না। ফলে দলের প্রত্যেক ক্রিকেটারই এই আসর নিয়ে বাড়তি রোমাঞ্চিত।

লিটন জানিয়েছেন, ‘স্বর্ণপদক জয়ের আশা তো সবাই করবে। আমি একজন খেলোয়াড় হিসেবে এই আশা নিয়েই যাব যে ওখানে ভালো কিছু করব। আমরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি এই টুর্নামেন্টে খেলার জন্য। কারণ এই টুর্নামেন্টে প্রতিবার আসে না, আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বা ন্যাশনাল টিমের যেকোনো টুর্নামেন্ট একবছর পরপরই পেয়ে যাবেন, কিন্তু এই খেলাটা খুব ‘রেয়ার’ হয়।’

দীর্ঘদিন পর এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের সুযোগকে তাই বড় স্বপ্ন হিসেবে দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। লিটনের কথায়, প্রত্যাশার চাপ থাকলেও সেটিই বরং তাদের অনুপ্রেরণা হয়ে কাজ করছে।

‘প্রত্যেকটা খেলোয়াড় অনেক রোমাঞ্চিত এবং বড় স্বপ্ন যেটা ওই পূরণ করার চেষ্টা করবে,’—বলেছেন লিটন।

 

এশিয়ান গেমসক্রিকেটলিটন দাসবিসিবিবাংলাদেশ ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনায় নজরুলবর্ষ উদযাপন করল বিইউএইচএস

    সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনায় নজরুলবর্ষ উদযাপন করল বিইউএইচএস