Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনায় নজরুলবর্ষ উদযাপন করল বিইউএইচএস

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১
সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনায় নজরুলবর্ষ উদযাপন করল বিইউএইচএস

সংগৃহীত ছবি

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুলবর্ষ উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান। নজরুলগীতি, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

নজরুলসংগীত ও নৃত্য বিভাগে স্প্রিং ২৫ সেশনের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী আরিবা বিনাত ছোঁয়া প্রথম স্থান অর্জন করেন। আবৃত্তিতে স্প্রিং ২২ সেশনের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী মুর্তজা মাহি, একক অভিনয়ে স্প্রিং ২৬ সেশনের রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী চয়নিকা দেবনাথ মনি এবং উপস্থিত বক্তৃতায় স্প্রিং ২৩ সেশনের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী ইমরান হাসান নাহিদ প্রথম স্থান অর্জন করেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ছায়ানটের প্রশিক্ষক শারমিন সাথী ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। মিউজিক অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করেন ছায়ানটের যন্ত্রশিল্পী বাবলু।

বিদ্রোহী কবি নজরুলের অনন্য শিল্পকর্ম নিয়ে আলোচনায় উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান উল্লেখ করেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রায় দুই হাজারের মতো অসাধারণ কবিতা, অসংখ্য গান ও নাটক রচনা করেছেন। তার অমর সৃষ্টি বাংলা ভাষাভাষী মানুষকে সমৃদ্ধ করেছে এবং তিনি বিশ্বদরবারে বাংলা সাহিত্যের মর্যাদা অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠানে বেসিক সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকেয়া, পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক বেগম রওশন আরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহিদ হাসানের নির্দেশনায় অ্যাপ্লায়েড ল্যাবরেটরি সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের সদস্য সচিব ড. অমৃতা ভৌমিকের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় নজরুলবর্ষ উদযাপনের আয়োজন সম্পন্ন হয়।

প্রতিযোগিতার প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত বিজয়ীদের সঙ্গে জাতীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহিদ হাসান স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নজরুলবর্ষ উদযাপন অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিইউএইচএসনজরুলবর্ষ উদযাপন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ