সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুলবর্ষ উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান। নজরুলগীতি, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।নজরুলসংগীত ও নৃত্য বিভাগে স্প্রিং ২৫ সেশনের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী আ...