Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘ট্রফি চোর’ স্লোগানে উত্তাল দুবাই স্টেডিয়াম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩
‘ট্রফি চোর’ স্লোগানে উত্তাল দুবাই স্টেডিয়াম

এশিয়া কাপ ফাইনাল হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার, কিন্তু ম্যাচ শেষে সেটা যেন রূপ নেয় ভারত-পাকিস্তান মহারণে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে বিজয়ী ট্রফি গ্রহণ করতে ভারতীয় দলের অস্বীকৃতি জানায়। স্টেডিয়াম ছেড়ে যাওয়ার সময় ক্ষুব্ধ দর্শকদের ‘ট্রফি চোর’ স্লোগানে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন নাকভি।

রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপের ট্রফি ঘরে তোলে হারমানপ্রীত কৌরের দল। তবে রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতীয় দল নাকভির থেকে শিরোপা গ্রহণ করেনি। তারা ট্রফি না নিয়েই মাঠ ছেড়ে যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই বিকল্প হিসেবে এসিসির উপ-চেয়ারম্যান খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু নাকভি সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নেয়নি ভারত

১৪ সেপ্টেম্বর ২০২৬

এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দেড় বছর আগে পুরুষদের এশিয়া কাপে আমাদের যে অবস্থান ছিল, তারই ধারাবাহিকতায় আমরা এই প্রেজেন্টেশনের অংশ হতে চাইনি। আমরা এখনও আমাদের পুরুষদের এশিয়া কাপের ট্রফি পাইনি। তবে ভিনদেশি সন্ত্রাসীদের হাতে জীবন হারানো আমাদের দেশের বহু মানুষের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের অবস্থান দৃঢ় রাখতে চাই। আমরা অনুরোধ করেছিলাম যেন এসিসির উপ-চেয়ারম্যান ট্রফিটি তুলে দেন, কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না থাকার।’
আরও পড়ুন

অষ্টমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের

১৪ সেপ্টেম্বর ২০২৬

গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালের পর অবশ্য ট্রফিটি নিজের সঙ্গে করে এসিসির কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন নাকভি। এবারের নারী এশিয়া কাপের ফাইনালেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে এবার আগে থেকেই জানানোয় তিনি ট্রফি নিয়ে চলে যাননি। নাকভি স্টেডিয়াম ত্যাগ করার সময় গ্যালারিতে উপস্থিত শত শত ভারতীয় সমর্থক সমস্বরে ‘ট্রফি চোর, ট্রফি চোর’ স্লোগান দিতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, চরম বিব্রতকর অবস্থায় দ্রুত স্টেডিয়াম ছাড়ছেন পিসিবি প্রধান।

উল্লেখ্য, গত বছর কাশ্মীরের পেহেলগাঁও হামলা ও পরবর্তীতে ভারতের ‘অপারেশন সিন্দুর’ -এর পর থেকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে শীতলতা চলছে। এর প্রভাব সরাসরি পড়েছে ক্রিকেটেও। মাঠের লড়াইয়ে ভারতীয় দল শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও এশিয়া কাপের ট্রফিগুলো এসিসির অফিসে আটকে আছে। তাছাড়া পুরস্কার বিতরণী মঞ্চে এমন হট্টগোল এশিয়ান ক্রিকেটের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে।

ভারত-পাকিস্তানওমেনস এশিয়া কাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!