নারী এশিয়া কাপ
দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

সংগৃহীত ছবি
ইন্দোনেশিয়ার বিপক্ষে খুব বড় স্কোর দাড় করাতে পারেনি তারা। শঙ্কা ছিল অপ্রত্যাশিত এক হারেরও। তবে নারী এশিয়া কাপের শুরুটা শেষ পর্যন্ত জয় দিয়েই করল বাংলাদেশের মেয়েরা। গ্রুপের প্রথম ম্যাচে নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ারর সামনে লক্ষ্য ছিল ১৩০। শুরুটা বেশ আক্রমণাত্মকভাবেই করেছিল ইন্দোনেশিয়া। ওপেনার মারিয়া ও পানগেসতুতির ব্যাটিং খানিকটা ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ সমর্থকদের মনে।
তবে মারুফা আক্তারের জোড়া উইকেট বাংলাদেশকে ম্যাচে ফেরায়। এরপর মেঘলা, নাহিদা, ফাহিমাদের দারুণ বোলিংয়ে আর দাঁড়াতে পারেনি ইন্দোনেশিয়ার ইনিংস। ওপেনার মারিয়ার সেই ১২ রানই হয়ে থাকে ইনিংসের সেরা।
বাংলাদেশের হয়ে সেরা বোলিং নাহিদার। তিনি নিয়েছেন ১৫ রানে ৩ উইকেট। ইন্দোনেশিয়া শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ৫৮ রানে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ইন্দোনেশিয়া। দলীয় ১৬ রানে প্যাভিলিয়নে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। এরপর জুটি গড়েন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। ৪০ রানের জুটি ভাঙে ২৭ রান করা দিলারা ফিরলে।
মোস্তারি ফিরেছেন দলীয় সর্বোচ্চ ৪০ রান করে। ৪২ বলে ২ চার ও ১ ছক্কায় ৪০ করেছেন তিনি। ৩ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩১ রানের ক্যামিও খেলে বাংলাদেশের স্কোর ১০০ পেরোতে সাহায্য করেন স্বর্ণা আক্তার।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। ২৮ রানে ২৩ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার সেরা বোলার কাদিক আরিয়ানি।







