মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

এক ম্যাচ জিতেই সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। পচেফস্ট্রমে সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টসে হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল অলআউট হয় ১৮২ রানে। রিশাদ হোসেন নেন ৪ উইকেট, ৩ উইকেট আলিস আল ইসলামের। রিশাদের বলে তিনজন হয়েছেন লেগবিফোর উইকেট, একজন বোল্ড। ১০ ওভারে ১ মেডেনসহ ৪৫ রানে ৪ শিকার এই লেগস্পিনারের।



