Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে নতুন ঐতিহ্য

জাতীয় লিগ চ্যাম্পিয়নদের জন্য নজরকাড়া শিল্ড

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩০
শেয়ার করুন:
জাতীয় লিগ চ্যাম্পিয়নদের জন্য নজরকাড়া শিল্ড

কলকাতার আইএফএ শিল্ড কতজন দেখেছেন? অথবা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড? যারা দেখেননি তারা চাইলে এবার বাংলাদেশের প্রথমশ্রেণির সেরা আসর জাতীয় লিগের ফাইনালে গ্যালারীতে চলে আসতে পারেন। কারণ সেদিন ‘শিল্ড ট্রফি’ কেমন হয় তা দেখে নিতে পারবেন।

জাতীয় ক্রিকেট লিগের আভিজাত্য ও ঐতিহ্য বাড়াতে নতুন এক অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রচলিত ট্রফির পরিবর্তে এখন থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে বিশেষভাবে নকশা করা একটি ঐতিহ্যবাহী শিল্ড। সম্প্রতি ২০২৬-২৭ মৌসুমের ২৮তম জাতীয় ক্রিকেট লিগ উপলক্ষে এই নজরকাড়া শিল্ডটি উন্মোচন করা হয়েছে রোববার।

শিল্পী ও ডিজাইনার আহমেদ নেওয়াজের নিপুণ নকশায় শিল্ডটি তৈরি করা হয়েছে। পালিশ করা অভিজাত কাঠের ভিত্তির ওপর সোনালী ধাতব কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ক্রিকেটের গৌরব ও ঐতিহ্য। শিল্ডটির দুই পাশে খোদাই করা আছে দুটি গর্জনরত রয়েল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি, থাবায় রয়েছে একটি করে ক্রিকেট বল।

বাংলাদেশের ক্রিকেটের অদম্য শক্তি, সাহস এবং লড়াইয়ের চেতনার প্রতীক হিসেবেই বাঘের এই নকশা যুক্ত করা হয়েছে। শিল্ডের মাঝখানে সোনালী বৃত্তাকার ফলকে ইংরেজিতে ‘এনসিএল’ এবং নিচে ‘চ্যাম্পিয়ন’ লেখা রয়েছে, যার ঠিক ওপরে স্থান পেয়েছে বিসিবির লোগো।

বিশ্ব ক্রিকেটের ঐতিহ্যবাহী টেস্ট ও প্রথম শ্রেণির টুর্নামেন্টগুলোর আদলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘমেয়াদি ঐতিহ্য গড়ে তুলতেই বিসিবির এই উদ্যোগ। শুধু চ্যাম্পিয়ন শিল্ডই নয়, ২৮তম জাতীয় ক্রিকেট লিগকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন পদক্ষেপ নিয়েছিল বোর্ড।

এবারের আসরে অংশগ্রহণকারী আটটি বিভাগীয় দলের ক্রিকেটারদের জন্য নিজ নিজ বিভাগের রঙের বিশেষ ‘ব্যাগি ক্যাপ’ এবং টসের সময় অধিনায়কদের জন্য কাস্টমাইজড ব্লেজার চালু করা হয়েছে। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটের মানোন্নয়নে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো হয়েছে এবং টুর্নামেন্টে পুনরায় আন্তর্জাতিক মানের কুকাবুরা বল ফিরিয়ে আনা হয়েছে। বিসিবির এই নতুন উদ্যোগগুলো ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

জাতীয় লিগবিসিবিশিল্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ