Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

অভিষেকেই ৯ উইকেট, ইংলিশ কাউন্টিতে হাসান-ঝড়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:১২
অভিষেকেই ৯ উইকেট, ইংলিশ কাউন্টিতে হাসান-ঝড়

সংগৃহীত ছবি

অবিশ্বাস্য পারফরম্যান্সে ইংলিশ কাউন্টিতে অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ের ওপর ভর করে ব্ল্যাকপুলে অনুষ্ঠিত কাউন্টি চ্যাম্পিয়নশিপের (ডিভিশন টু) ম্যাচে ল্যাঙ্কাশায়ারকে ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে কেন্ট। ৩ দিনেই শেষ হয়েছে এই ম্যাচ।

ম্যাচের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ল্যাঙ্কাশায়ারের সামনে রেকর্ড ৪২৪ রানের বিশাল লক্ষ্য দাঁড়িয়েছিল। কিন্তু হাসান মাহমুদের তোপের মুখে স্বাগতিক দল মাত্র ২৮৩ রানেই অল-আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান খরচায় ৬টি উইকেট নেন হাসান। প্রথম ইনিংসের ৩ উইকেটসহ ম্যাচে মাত্র ১০১ রান দিয়ে তার শিকার ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে সেরা ম্যাচ ও ইনিংস ফিগার।

আরও পড়ুন

বিফলে গেল শরিফুলের সেরা বোলিং

১৫ জুন ২০২৬

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাঙ্কাশায়ারের পক্ষে মূল প্রতিরোধ গড়েছিলেন মার্কাস হ্যারিস ও কিটন জেনিংস। হ্যারিস ৯১ রানে অপরাজিত থাকলেও জেনিংস খেলেন ৬১ রানের ইনিংস। তৃতীয় উইকেটে এই দুজনের ১০৪ রানের জুটি কেন্ট সমর্থকদের মনে কিছুটা শঙ্কার জন্ম দিয়েছিল। কিন্তু লাঞ্চের পর নিজের দ্বিতীয় স্পেলে এসেই ম্যাচ ঘুরিয়ে দেন হাসান। কিংবদন্তি জিমি অ্যান্ডারসনের বিদায়ী মৌসুমের ল্যাঙ্কাশায়ারের ব্যাটিং লাইন-আপে ধস নামান এই বাংলাদেশি।


প্রথমে বিপজ্জনক জেনিংসকে লেগ-সাইডে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন হাসান। এরপরের ওভারে লিয়াম লিভিংস্টোন (৪৭) হাসানের একটি শট বল পুল করতে গিয়ে ইনসাইড-এজ হয়ে বোল্ড হন। দুই বল পরেই জো মুরসকে রানের খাতা খোলার আগেই বিদায় করে প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার করেন হাসান। পরে জর্জ ব্যাল্ডারসনকে স্লিপে ক্যাচ বানিয়ে ধরেন নিজের ষষ্ঠ শিকার।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

১১ জুন ২০২৬

ম্যাচ শেষে অভিষিক্ত হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেন্ট অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রুমন্ড। হাসানের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেছেন, ‘প্রথম ইনিংসে কিথ ডাজিয়ন দারুণ করেছিল, কিন্তু আজ হাসান যা করল তা এককথায় বিশ্বমানের পারফরম্যান্স। যখনই ল্যাঙ্কাশায়ারের কোনো জুটি বড় হচ্ছিল, হাসান বোলিংয়ে এসে ব্রেক-থ্রু এনে দিয়েছে। ও দুই দিকেই যেভাবে বল সুইং করিয়েছে, তা সত্যিই অসাধারণ দক্ষতা।’


এই জয়ের ফলে চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে কেন্ট। অন্যদিকে সমান ম্যাচে এটি ল্যাঙ্কাশায়ারের তৃতীয় হার। 

হাসান মাহমুদইংলিশ কাউন্টিকেন্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise