Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে খেলবেন আরেক হামজা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৭:০৯
শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে খেলবেন আরেক হামজা

প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফিরলেন জুবায়ের হামজা। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী এখন বাংলাদেশ ফুটবলের প্রাণ। বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ারই এনেছেন তিনি। ক্রিকেটে জুবায়ের হামজার অবশ্য সেই তারকাখ্যাতি নেই। তবে ১১২ প্রথম শ্রেণির ম্যাচে ২০ সেঞ্চুরিসহ প্রায় ৮ হাজার রান করা এই ব্যাটারের মধ্যে ছিল টেস্টে নিজের আলাদা পরিচয় তৈরির সম্ভাবনা। সেটা হয়নি। ৮ টেস্টে মাত্র ১৯.১৮ গড়ে করেছেন মাত্র ৩০৭ রান। নেই কোন সেঞ্চুরি আর ফিফটি।

২০২৪ সালের ফেব্রুয়ারির পর তাই টেস্ট খেলা হয়নি আর। সেই জুবায়ের হামজা আড়াই বছরের বেশি সময় পর ফিরলেন বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। তার সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন টনি ডি জর্জি। এছাড়া কাগিসো রাবাদা, সায়মান হারমার, মার্কো ইয়ানসেনসহ সেরা তারকাদের নিয়েই আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।

১৫ নভেম্বর জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। তারপরও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সহজভাবে নিচ্ছেন না প্রোটিয়া কোচ শুকরি কনরাড।

বাংলাদেশের পেসারদের প্রশংসা করে কনরাড বলেন, ‘বাংলাদেশ এমন কিছু পেসার নিয়ে এখানে আসবে, যারা হাইভেল্ডের উইকেটে বেশ কার্যকর হতে পারে। এটাও ভুলে গেলে চলবে না, খুব বেশি দিন আগে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া সাফল্য থেকে ইতিবাচক দিকগুলো কাজে লাগাতে চান কনরাড , ‘আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোথায় আরও উন্নতি করা যায় তা খুঁজে বের করা। সেই সঙ্গে কয়েক সপ্তাহ পর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই নিজেদের প্রস্তুত করে রাখা। আমার এখনো মনে হয়, এক বা দুটি জায়গায় উন্নতি করলে আমরা নিজেদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারব। কয়েক দিন আগেও ভাবিনি, আমরা এখানে দাঁড়িয়ে থাকব। তবে একই সঙ্গে আমি অবাকও নই। কারণ, এই দলটির অসাধারণ কিছু করার সামর্থ্য আছে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার সেরা একাদশ নিয়েও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে চান কনরাড, ‘আমরা সেরা ১১ জনকে বাসে তুলছি। এখন শুধু তাদের জন্য সঠিক আসনগুলো খুঁজে বের করতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে, একজন খেলোয়াড়কে অনেক সময় নিজেকে মানিয়ে নিতে হয় পরিস্থিতির সঙ্গে ।’

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সায়মন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

বাংলাদেশদক্ষিণ আফ্রিকাহামজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’

    শিক্ষার্থীর পথের বাধা ‘মেতে থাকা’ আর ‘তেতে থাকা’