এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

সংগৃহীত ছবি
আর মাত্র তিনদিন পর এশিয়ান গেমসের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আর মাত্র দুইদিন পর এশিয়ান গেমসের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ইনজুরিতে পড়লেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবি জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইফউদ্দিনকে।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর পরীক্ষা আর এমআরআইয়ে চোট ধরা পরে তার। সেই চোটেই শেষ পর্যন্ত এশিয়ান গেমসে খেলা হবে না সাইফের।
বিসিবি জানিয়েছে, সাইফউদ্দিন ছিটকে গেলেও তার বিকল্প এখনো চূড়ান্ত হয়নি। গেমসের দলগুলো অনেক আগেই আয়োজকদের কাছে পাঠাতে হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে বিসিবি জানতে চেয়েছে, গেমসের মাত্র কয়েক দিন আগে দলে পরিবর্তন আনা যাবে কি না।
২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন ক্রিকেটাররা। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।
কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।



