Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইমরানের পাশে দাঁড়ালেন বাংলাদেশি বন্ধু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬
ইমরানের পাশে দাঁড়ালেন বাংলাদেশি বন্ধু

সংগৃহীত ছবি

গত কয়েক সপ্তাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কারাগারে থাকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। এবার সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। তিনি জানান, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, সেটা রীতিমত মানবাধিকারের লঙ্ঘন ও বর্বরতা।

ইমরান খানকে নিয়ে দেওয়া বিবৃতিতে সৈয়দ আশরাফুল হক বলেন, ‘ইমরান খান সারা বিশ্বে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। পাকিস্তানের রাজনীতিতে যোগ দেওয়ার তার একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানে যে দুর্নীতি রয়েছে, তা থেকে দেশকে মুক্ত করা। জনগণের কাছ থেকে দেশ পরিচালনার জন্য তাঁর স্পষ্ট ম্যান্ডেট ছিল। তাকে অমানবিক পরিবেশে কারাগারে রাখা বিশ্বের কেউ চায় না, কোনো সভ্য জাতিও চাইবে না। মানবাধিকারের দৃষ্টিতে এটি সম্পূর্ণ বেআইনি এবং কতটা অসাংবিধানিক, তা বলার অপেক্ষা রাখে না। ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতার শামিল।’

ইমরানের সঙ্গে নিজের দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও বিবৃতিতে তুলে ধরেছেন আশরাফুল, ‘১৯৭১ সালের ফেব্রুয়ারি থেকে আমি ইমরান খানকে চিনি। তখন সে ঢাকায় লাহোর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে এসেছিল। সে ছিল উজ্জ্বল এক তরুণ। তখন সে খুব জোরে বোলিং করত, তবে আমার মনে আছে, শেষ পর্যন্ত সে আমাদের বিপক্ষে একটি সেঞ্চুরি করেছিল। সেই ম্যাচেই আমাদের বন্ধুত্ব হয়েছিল এবং এরপর থেকে আমরা সব সময় যোগাযোগ রেখেছি।’

বাংলাদেশের স্বাধীনতার পর ইংল্যান্ডে পড়াশোনার সময়ও ইমরানের সঙ্গে যোগাযোগ ছিল জানিয়েছেন আশরাফুল, ‘স্বাধীনতার পর আমরা দুজন যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম, তখন ইমরান ও আমার দেখা হতো। আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিবল কলেজে তাকে দেখতে যেতাম। সেখানে কখনো কখনো সে হকিও খেলত। পাকিস্তান যখন টেস্ট সিরিজ খেলতে ভারতে যেত, তখন সেখানেও আমি তার সঙ্গে দেখা করেছি। বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের দেখা হয়েছে এবং সে রাজনীতিতে যোগ দেওয়ার পরও আমাদের বন্ধুত্ব অব্যাহত ছিল।’

ইমরানের রাজনৈতিক জীবনে নিরাপত্তা নিয়ে নিজের শঙ্কার কথাও জানিয়েছেন আশরাফুল, ‘পরবর্তী বছরগুলোতে যখনই তার সঙ্গে দেখা হয়েছে, রাজনৈতিক বিরোধের কারণে আমি তার জীবন নিয়ে শঙ্কিত থাকতাম। কিন্তু সে আল্লাহভীরু মানুষ হওয়ায় আমাকে বলত, “অ্যাশ, আমার যদি এভাবে মারা যাওয়ার ভাগ্য লেখা থাকে, তাহলে আমি এভাবেই মারা যাব। তুমি আমাকে বাঁচাতে পারবে না, কেউই আমাকে বাঁচাতে পারবে না। এটা আল্লাহর ইচ্ছা। তাই আমার নামে যদি একটি গুলি লেখা থাকে, সেটি আমার শরীর ভেদ করবেই। তাহলে এটা নিয়ে আমি কেন চিন্তা করব এবং জীবনের নীতিগুলো ভুলে যাব?’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের নৃশংসতার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানানোর বিষয়টিও স্মরণ করেছেন আশরাফুল, ‘আমি মনে করি, পাকিস্তানের প্রথম রাজনীতিক হিসেবে সে জোর দিয়ে বলেছিল, ১৯৭১ সালে সংঘটিত সব নৃশংসতার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।’

ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে ব্যাপারটাও তুলে ধরেছেন আশরাফুল, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস্তি নিশ্চিত করতে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করা উচিত।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০

    advertiseadvertise