Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ফুটবলের পর ক্রিকেটেও ইতিহাস গড়ল স্পেন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৮:৩১
ফুটবলের পর ক্রিকেটেও ইতিহাস গড়ল স্পেন

সংগৃহীত ছবি

আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ের পর এবার ক্রিকেটেও ইতিহাস গড়েছে স্পেন। শুক্রবার ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়েছে তারা।

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে স্বাগতিক ফিনল্যান্ডের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে মাত্র ২ উইকেট হারিয়ে পৌঁছে যায় স্পেন। এটি তাদের টানা ২১তম জয়।

আইসিসির পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা স্পেন টানা জয়ের এই যাত্রা শুরু করেছিল তিন বছর আগে আইল অব ম্যানের বিপক্ষে। এই সময়ে জার্সি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, গ্রিস ও ফিনল্যান্ডের মতো ইউরোপের প্রতিপক্ষদেরও হারিয়েছে তারা।

শুধু টি-টোয়েন্টি নয় সব ফরম্যাট মিলিয়ে টানা জয়ের ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে স্পেন। তারা পেছনে ফেলেছে ২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার ২০ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডকে।

২০০৩ বিশ্বকাপে টানা ১৭টি ওয়ানডে জিতে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। জোহানেসবার্গের ফাইনালে ভারতকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও তিনটি টেস্ট জিতেছিল তারা। সব মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত ছিল সেই অস্ট্রেলিয়া দল।

২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪তম টি-টোয়েন্টি জয়ের মাধ্যমে এই ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়েছিল স্পেন। এবার সেই জয়ের ধারা আরও দীর্ঘ করেছে তারা।

স্পেন ১৯৯২ সালে প্রথম আইসিসির অ্যাফিলিয়েট সদস্য হয়। ২০১৭ সালে তারা অ্যাসোসিয়েট সদস্যপদ পায়। ২০১৯ সালে সব সদস্যের সঙ্গে টি-টোয়েন্টি আন্তর্জাতিক মর্যাদা পাওয়ার পর থেকে অ্যাসোসিয়েট দলগুলোর মধ্যে দুর্দান্ত রেকর্ড গড়ে এসেছে স্পেন।

২০১৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে স্পেন। এর মধ্যে জয় ৪১টি আর হার মাত্র ৮টি।



আর্জেন্টিনা বনাম স্পেনস্পেন ক্রিকেট দলঅস্ট্রেলিয়া ক্রিকেট দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও