আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ের পর এবার ক্রিকেটেও ইতিহাস গড়েছে স্পেন। শুক্রবার ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়েছে তারা।২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে স্বাগতিক ফিনল্যান্ডের দেওয়া ১৩২ রানের লক্ষ্যে মাত্র ২ উইকেট হারিয়ে পৌঁছে যায় স্পেন। এটি তাদের টানা ২১তম জয়।আইসিসির পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা স্পেন টানা জয়ের এই যাত্রা শুরু করেছিল তিন বছর আগে আইল অব ম্যানের বিপক্ষে। এই সময়ে জার্সি,...