Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘সেঞ্চুরি করতে হলে আমাকে স্বার্থপর হতে হতো’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:৫৩
‘সেঞ্চুরি করতে হলে আমাকে স্বার্থপর হতে হতো’

আইপিএলে বিধ্বংসী ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। তার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত সব ইনিংস, বেশির ভাগই সেঞ্চুরির কাছাকাছি ছিল। কিন্তু দলের স্বার্থ বিবেচনা করে তিনি নিজের সেঞ্চুরির কথা ভাবেননি। চলতি আইপিএলেও গতকাল সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন স্যামসন। চেন্নাই সুপার কিংসের এই তারকা খেললেন ৫২ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস।

গতকাল মঙ্গলবার রাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্যামসনের ইনিংসে ভর করে দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিয়ে আসরে নিজেদের পঞ্চম জয় তুলে নিয়েছে চেন্নাই। ১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একপর্যায়ে ৪৫ রানে ২ উইকেট হারিয়ে চেন্নাই কিছুটা চাপে ছিল। উইকেট ধীর হয়ে যাওয়ায় রান তোলা কঠিন হয়ে উঠেছিল। তখন ক্রিজে এসে থিতু হতে সময় নেন স্যামসন। একপর্যায়ে তার রান ছিল ২২ বলে ২২।

আরও পড়ুন

আইপিএলে ‘গার্লফ্রেন্ড সংস্কৃতি’ বন্ধ করতে যাচ্ছে বিসিসিআই

০৪ মে ২০২৬

উইকেটে সেট হয়েই রুদ্রমূর্তি ধারণ করেন স্যামসন। দিল্লির স্পিনারদের ওপর চড়াও হয়ে মাত্র ১২তম ওভারেই ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৫২ বলে ৮৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে হার্শা ভোগলেকে বলেছেন, সেঞ্চুরি না হওয়ায় তার বিন্দুমাত্র আক্ষেপ নেই, ‘সেঞ্চুরি সবসময়ই বিশেষ কিছু। কিন্তু সেটার জন্য আমাকে কিছুটা স্বার্থপর হতে হতো। আমি কার্তিককে বলিনি, ‘একটা সিঙ্গেল দাও, আমাকে সেঞ্চুরি করতে দাও।’ আমার কাছে মনে হয়েছে দলের হয়ে ম্যাচ জেতানোই বেশি গুরুত্বপূর্ণ।

স্যামসনের এই পরিণত মানসিকতা দেখে মুগ্ধ ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও বীরেন্দ্র শেবাগ। গাভাস্কার বলেছেন, ‘ধৈর্য সবসময় বড় পুরস্কার এনে দেয়। সে (স্যামসন) শুরুতে সময় নিয়েছে এবং পরে দ্রুত রান তুলেছে। কার্তিক যদি বড় শট খেলে ম্যাচ শেষ না করত, তবে হয়তো সেঞ্চুরিটা হতো। কিন্তু সে দলের জন্য খেলেছে।’

আরও পড়ুন

স্যামসন বদলে গেছেন টেন্ডুলকারের ছোঁয়ায়

০৯ মার্চ ২০২৬

২০২৬ আইপিএলে এখন পর্যন্ত অসাধারণ ছন্দে আছেন সঞ্জু স্যামসন। আসরের একমাত্র ক্রিকেটার হিসেবে এরই মধ্যে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন। ১০ ম্যাচে ৪০২ রান নিয়ে অরেঞ্জ ক্যাপের তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে থাকা স্যামসনের প্রশংসা করেছেন বীরেন্দ্র শেবাগও, ‘গত কয়েক বছরে খেলার ধরন ও পরিস্থিতি বোঝার ক্ষমতায় অনেক উন্নতি করেছে স্যামসন। সে এখন কেবল নিজের জোনের বলগুলোতেই আক্রমণ করছে এবং অহেতুক ঝুঁকি নিচ্ছে না।’   

সঞ্জু স্যামসনআইপিএলচেন্নাই সুপার কিংস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা