ভারতের বর্তমান টিম ম্যানেজমেন্টের
দল নির্বাচন পদ্ধতি এবং ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার বিষয়ে সরব হয়েছেন
দেশটির সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত। আফগানিস্তানের বিপক্ষে প্রথম
টি-টোয়েন্টিতে বৈভবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। জিম্বাবুয়ের
বিপক্ষে সিরিজসেরা বৈভবকে বসিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয়েছিল, যদিও তিনি করেন
মাত্র ১০ রান।
নিজের ইউটিউব চ্যানেলে
শ্রীকান্ত জানান, বৈভবের বাদ পড়ার খবরে তার পরিবারও অবাক হয়েছিল। তিনি বলেন, ‘গতকাল বৈভব না খে...