রাঁচিতে ভারতের রান পাহাড়

৪১ বলে ৮২ রান করেছেন সঞ্জু স্যামসন। ছবি : সংগৃহীত
রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সেই সিদ্ধান্তটা বুমেরাং হয়ে এলো। সঞ্জু স্যামসনসহ অন্য ব্যাটারদের তাণ্ডবে ভারত গড়েছে ৫ উইকেটে ২৪৯ রানের পাহাড়। আর ২৫০ রানের বিশাল টার্গেট পেয়েছে ক্যারিবিয়ানরা।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও স্যামসন। ৪ ওভারের মধ্যে ৩৬ রান তুলে প্রথম উইকেট হারায় ভারত। ২০ রানে অভিষেক ফিরলেন, থেকে যান স্যামসন।
৯ চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ভারতের কিপার। ২২ বলে ৪৩ রান করেছেন ইশান কিশান। এই জুটি দ্বিতীয় উইকেটে যোগ করেছে ৯৭ রান। এতেই বড় স্কোরের ভিত পায় দল।
শেষভাগে শ্রেয়াস আইয়ারের ও তিলক ভার্মার ৩২ বলে ৮৩ রানের টর্নেডো গতির জুটিতে ২০০ পেরোয় ভারত। ১৮ বলে ৪০ রানে শেষ ওভারে ফেরেন আইয়ার। তিলক অপরাজিত ছিলেন ১৮ বলে ৪৪ রানে, মেরেছেন ৩ চার ও ৩ ছক্কা।
দারুণ দুই ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৪৯ রানের বড় স্কোর দাঁড় করায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন রস্টন চেজ। জবাবে ৭ ওভারে ৮৬ রান করলেও ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।



