Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫১
শেয়ার করুন:
‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন?

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম মুক্তির ঠিক আগে অভিনব এক প্রচারণায় হাজির হলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। কুর্তা গায়ে চাপানো, চায়ের কাপে চুমুক দেওয়া আর স্থানীয় ভাষায় কথা বলার মধ্য দিয়ে কয়েক মিনিটের জন্য যেন কাল্পনিক গ্রাম ‘ফুলেরা’র বাসিন্দা হয়ে উঠলেন এই তারকা।

আগামী ৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত সিজন ৫’। নতুন মৌসুমের প্রচারে প্রকাশিত প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে পিটারসেনকে বলতে শোনা যায়, লন্ডন থেকে সিডনি—বিশ্বের নানা জায়গায় ঘুরেছেন তিনি, কিন্তু ফুলেরার মতো জায়গা আর কোথাও নেই।

আরও পড়ুন

আসুন ভালো মানুষ হই, বিনয়ী থাকি, সদয় হই

২৯ নভেম্বর ২০২৬

ভিডিওতে মাথায় গামছা বেঁধে বসতে, কলসিতে করে পানি বহন করতে এবং স্থানীয় খেলাধুলায় অংশ নিতে দেখা যায় পিটারসেনকে। দর্শকদের পরিচয় করিয়ে দেন ‘বিশ্বের সবচেয়ে বিখ্যাত’ পঞ্চায়েত অফিস ও পানির ট্যাংকির সঙ্গেও। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘টিম ইংল্যান্ড কা এক মর্দ’ নামে। দর্শকদের মনে করিয়ে দেন, ফুলেরায় কেউ ‘চাই টি ল্যাটে’ বলে না। সবশেষে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিলেও বর্তমান প্রধান ক্রান্তি দেবীর সঙ্গে রিলস বানানোর আবদারে আটকে যান তিনি।

সিরিজের সংলাপ ও দৃশ্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই মিম ও ভাইরাল কনটেন্টে পরিণত হয়। এ বিষয়ে সম্প্রতি ‘হিন্দুস্তান টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজের লেখক চন্দন কুমার জানান, কোনো দৃশ্য ভাইরাল হবে কি না, তা নিয়ে আলাদা করে ভাবেন না তারা। দর্শকদের সঙ্গে চরিত্রগুলোর আত্মিক সংযোগ থেকেই এসব মুহূর্ত তৈরি হয়।

আরও পড়ুন

বেলিংহামের লাল কার্ড, বার্নাব্যুতে অঘটনের শিকার রিয়াল

২৯ নভেম্বর ২০২৬

চন্দন কুমারের ভাষায়, ‘কিছু দৃশ্যে দারুণ সব হাস্যরস উঠে আসে, কিন্তু তার মানে এই নয় যে পুরো দৃশ্যটিকেই ওই হাস্যরসের পেছনে ছোটাতে হবে। লেখার সময় অনেক সুযোগ আসে, কিন্তু আমাকে মনে রাখতে হয় গল্পের প্রবাহ যেন ঠিক থাকে। সংলাপের সঠিক টাইমিং এবং চরিত্রগুলো যখন সত্যিকার অর্থে কাজ করে, তখনই এমন মুহূর্ত তৈরি হয়।’

দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত এবং দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত সিজন ৫’ যৌথভাবে তৈরি করেছেন দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমার। নতুন মৌসুমে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনিতা রাজওয়ার, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠকের মতো অভিনয়শিল্পীরা ফিরছেন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে নতুন প্রধান হিসেবে দেখা যাবে ক্রান্তি দেবীকে।

কেভিন পিটারসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন