আবুধাবি টেস্ট
মিরাজের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
অটলের দারুণ এক সেঞ্চুরি ও আফগান ব্যাটারদের প্রতিরোধে বেশ দুশ্চিন্তায় পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শেষভাগে মেহেই হাসান মিরাজের জোড়া আঘাতে আফগানদের ৬ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। চা বিরতি পর্যন্ত ৬ উইকেটে ২৬৫ রান তুলেছে আফগানরা।
৬০ বলে ৪ রান করা ইসমতকে ফিরিয়ে ৪০ রানের জুটি ভাঙেন মিরাজ। ৬৯ বলে ৩৬ রান করা হাসমতউল্লাহ শহিদিও ফিরেছেন মিরাজের বলেই। হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
২৯৯ বলে ১০৫ রানে একপ্রান্ত আগলে রেখে আফগানদের হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন অটল। তার সঙ্গে ক্রিজে আছেন ইয়ামিন আহমদজাই।
জয়ের জন্য এখনো আফগানদের দরকার ২১৪ রান। বাংলাদেশের দরকার ৪ উইকেট। ম্যাচের বাকি ৩২ ওভার।



