মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ইব্রাহিম জাদরান
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইব্রাহিম জাদরানের ব্যাটেই মূলত বড় সংগ্রহ পায় আফগানিস্তান। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন এই ওপেনার। রহমানউল্লাহ গুরবাজের বিদায়ের পর সাদিকুল্লাহ আতালকে সঙ্গে নিয়ে গড়েন ১১৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। এরপর রহমত শাহর সঙ্গে আরও ৪৩ রান যোগ করেন তিনি। ১০১ বলের ইনিংসে আটটি চার ও দুটি ছক্কায় ৮৪ রান করে আউট হন জাদরান। তার দারুণ ইনিংসই আফগানিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে আফগানদের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাদরান।




