Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

স্পেন-ইংল্যান্ডের রেকর্ড গড়া জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫
স্পেন-ইংল্যান্ডের রেকর্ড গড়া জয়

বিশ্বকাপের পর উয়েফা নেশনস লিগ দিয়েই মাঠে ফিরেছিল আন্তর্জাতিক ফুটবল। দুই সপ্তাহের টানা লড়াইয়ের পর শেষ হলো প্রথম ধাপের লড়াই। শেষ দিনে বড় জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। 

গত সপ্তাহে প্রথম লেগে ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল স্পেন। দ্বিতীয় লেগে মিকেল মেরিনোর জোড়া গোলে ক্রোয়াটদের ২-১ ব্যবধানে হারাল স্পেন। অন্য ম্যাচে হ্যারি কেইনের জোড়া গোলে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

প্রতিপক্ষের মাঠে ১৭ মিনিটে ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়ে স্পেন। অনেকটা সময় পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় স্প্যানিশরা। শেষভাগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্পেনের কুকুরেয়া। ম্যাচের ৮৮ মিনিটে জয়সূচক গোল আসে মেরিনোর পা থেকে।

এই জয়ে এবারের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে স্পেনের। চার ম্যাচের চারটিই জিতে তারা নিশ্চিত করেছে পরের রাউন্ড। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের অপরাজেয় যাত্রা পৌঁছে গেছে ৪৩ ম্যাচে।

এদিকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চেকদের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে টমাস টুখেলের দল। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান কেইন। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন ইংল্যান্ড অধিনায়ক।

জোড়া গোলের এই ম্যাচে নতুন রেকর্ড গড়লেন কেইন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পিটার শিল্টনের ৩৬ বছরের রেকর্ডে ভাগ বসান কেইন। দুজনই খেলেছেন ১২৫টি করে ম্যাচ। দলটির রেকর্ড স্কোরার কেইনের মোট গোল ৯১টি। হার দিয়ে এবারের টুর্নামেন্ট শুরুর পর টানা তৃতীয় জয় পেল ইংলিশরা। কোয়ার্টার ফাইনালেও এক পা দিয়ে রাখল তারা। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুইয়ে আছে দলটি। ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে। চেকিয়া হেরেছে চার ম্যাচেই। অন্য ম্যাচে মলদোভাকে ৪-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়া।

স্পেনইংল্যান্ডউয়েফা নেশনস লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের