Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ফিজের কাটার ধরতে পারে বাফেলো পার্কে

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫১
শেয়ার করুন:
ফিজের কাটার ধরতে পারে বাফেলো পার্কে

তাসকিন আহমেদ

কাগজ-কলমে ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক’ হলেও ঢাকার মগবাজার মোড় থেকে মৌচাক চৌরাস্তা পর্যন্ত জায়গাটাকে বেশিরভাগ মানুষ ও যানবাহন চালক চেনেন আউটার সার্কুলার রোড নামেই। ঠিক তেমনি কাগজ-কলমে শহরের নাম কুগাম্পো সিটি হলেও পুরনো নাম ইস্ট লন্ডন এখনো থেকে গেছে মানুষের মনে, অন্তত বাংলাদেশের মানুষের মনে। কারণ, প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে এখানেই তাদের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে আসা বাংলাদেশ দল। যে ম্যাচটা এখন পর্যন্ত এই মাঠের একমাত্র টেস্ট ম্যাচ। মঙ্গলবার এখানেই সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছেন লিটন-হৃদয়রা।

পরিসংখ্যান বলছে, বাফেলো পার্কের (মাঠের নাম) উইকেট পেস বোলারদের সহায়তায় হাত বাড়ায়। এই মাঠে সেরা বোলিং ও সর্বোচ্চ উইকেট, দুটিই শন পোলকের। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ওয়ানডে সিরিজের আগে প্রথম দিনের অনুশীলন শেষে জানালেন, এই মাঠের উইকেটে কার্যকর হতে পারে মোস্তাফিজুর রহমানের কাটার, ‘আমরা আজ যেখানে নেট প্র্যাকটিস করেছি, বল অনেক গ্রিপ করছিল। সবার কাটার অনেক ধরছিল। তাই বলছিলাম। মাঠে এমন না-ও হতে পারে। স্লো হলে সে অনুযায়ী বোলিং করতে হবে। পিচ যেটা ডিমান্ড করে আসলে। সাধারণত শুনে থাকি দক্ষিণ আফ্রিকা মানেই সিম ও মুভমেন্ট হবে। এখন গ্রীষ্ম আসছে তো, একটু ফ্ল্যাট হচ্ছে, কিছু (কাটার) ধরছে। পরশু (আগামীকাল) মাঠে নামলেই বোঝা যাবে উইকেট কেমন আচরণ করছে।’

টেস্ট সিরিজের ফল আশানুরূপ হয়নি বাংলাদেশের। ওয়ানডে দলে বেশ কজন নতুন ক্রিকেটার যোগ দিয়েছেন। তাসকিন আশা করছেন, দলের সদস্যদের ভেতর তরতাজা একটা ভাব আসবে, ‘কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানে কন্ডিশন ভিন্ন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। যারা আছে সবাই রিলাক্স থেকে কীভাবে বাড়তি চাপ ছাড়া (থাকা যায়)। বাড়তি চাপ নিলে মাঠে করে দেখানোটা ভালো হয়ে যাবে, এমন কিছু না। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায়, সেভাবেই সবাই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।’

এই ভেন্যুতে বাংলাদেশ একটা ম্যাচ খেলেছে ২০১৭ সালে, যে ম্যাচে তাসকিন ৭ ওভারে ৬৬ রান দিয়ে নিয়েছিলেন দুই টেলএন্ডারের উইকেট। ম্যাচটাও বাংলাদেশ হেরেছিল ২০০ রানে। সেই স্মৃতি নিয়ে জিজ্ঞাসায় তাসকিনের জবাব, ‘সবই নির্ভর করছে প্রথম ম্যাচ কীভাবে শুরু হয়। প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে... এটা টিম গেম, আলাদা পারফরম্যান্স তো আছেই, টিম রেজাল্ট না করলে কোনো লাভ হবে না।’ তাই নিজেকে কীভাবে সাহায্য করতে পারেন, সে নিয়েই ভাবছেন তাসকিন, ‘লক্ষ্য একটাই থাকবে, কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে যেভাবেই আমি ভূমিকা রাখতে পারি, সেই চেষ্টা থাকবে। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।’

তাসকিন আহমেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!