Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শুরুর সুবাস

সম্পাদকীয় লিখে জেল খাটেন আবদুস সালাম

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৪৫
সম্পাদকীয় লিখে জেল খাটেন আবদুস সালাম

গ্রাফিকস: আগামীর সময়

আপসহীনভাবে কেবল একটি সংবাদপত্র পরিচালনা করেননি, বাংলাদেশের সাংবাদিকতা জগতের কিংবদন্তি পুরুষ আবদুস সালাম একটি জাতির অধিকার আদায়ের লড়াইয়ে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বও দিয়েছেন। স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক হিসেবে তার অবদান দেশের গণমাধ্যম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছিলেন আবদুস সালাম। কর্মজীবনের শুরুতে ফেনী কলেজে অধ্যাপনা এবং পরে বেঙ্গল সরকারের আয়কর, সিভিল সাপ্লাইজ ও অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপ-মহা হিসাব পরিচালক হিসেবে যোগ দেন। কিন্তু তার মন পড়ে ছিল দেশ ও মানুষের মুক্তির চিন্তায়।

লোভনীয় সরকারি চাকরি ছেড়ে সালাম যোগ দেন ‘পাকিস্তান অবজারভার’ পত্রিকায়

লোভনীয় সরকারি চাকরি ছেড়ে তাই যোগ দেন ‘পাকিস্তান অবজারভার’ (বর্তমানে বাংলাদেশ অবজারভার) পত্রিকায়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ঠিক আগে একটি সম্পাদকীয় লেখার জেরে তৎকালীন নুরুল আমীন সরকারের রোষানলে কারারুদ্ধ হন এবং পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনয়নে সংসদ সদস্য হন আবদুস সালাম। স্বৈরাচার আইয়ুব খানের সামরিক শাসনামলেও তিনি ছিলেন অবিচল। আইয়ুব খানের আত্মজীবনী ‘ফ্রেন্ড নট মাস্টার : আ পলিটিক্যাল অটোবায়োগ্রাফি’র সমালোচনা করায় অবজারভার পত্রিকার সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়।

১৯৭১ সালের ২৪ জানুয়ারি ‘মর্নিং নিউজ’ পত্রিকার কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা আগুন দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আবদুস সালামকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে তৎকালীন পাকিস্তান সরকার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে তার সুনাম অক্ষুন্ন ছিল। আবদুস সালাম ‘পাকিস্তান কাউন্সিল অব নিউজপেপার এডিটরস’-এর সভাপতি নির্বাচিত হন এবং জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ লাভ করেন।

স্বাধীনতার পর ‘দি সুপ্রিম টেস্ট’ নামক একটি গঠনমূলক সম্পাদকীয়র কারণে তাকে পদচ্যুত হতে হলেও তার জ্ঞান ও অভিজ্ঞতার কদর কমেনি। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারই ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৬ সালে তাকে দেশের প্রথম ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।

আবদুস সালাম কেবল একজন সম্পাদক ছিলেন না; তিনি ছিলেন একজন শিক্ষক। তার হাত ধরেই তৈরি হয়েছেন ওবায়েদ উল হক, এস এম আলী, এবিএম মূসা এবং আতাউস সামাদের মতো দিকপাল সাংবাদিক।

সম্পাদকীয়জেলকারাগারআবদুস সালামকিংবদন্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও