Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শুরুর সুবাস

৭ দ্রষ্টা

ডাক্তার ইব্রাহিম বুঝেছিলেন, ডায়াবেটিস আমাদের ভোগাবে

agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:৩৫
ডাক্তার ইব্রাহিম বুঝেছিলেন, ডায়াবেটিস আমাদের ভোগাবে

ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম (১ জানুয়ারি ১৯১১ – ৬ সেপ্টেম্বর ১৯৮৯)

ডায়াবেটিক সমিতি ও বারডেম হাসপাতাল— এই দুই প্রতিষ্ঠানের নাম উচ্চারণ করলেই যার নাম চলে আসে তিনি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। পুরো নাম শেখ আবু মোহাম্মদ ইব্রাহিম।

দরদি এই ব্যক্তির জন্ম ভারতের পশ্চিমবঙ্গে, ১৯১১ সালে। জেলা মুর্শিদাবাদ। সাধারণ মানুষের সেবা করার মানসিকতা খুব ছোটবেলাতেই গড়ে ওঠে তার মধ্যে। সেবার বীজটি তার পরিবার মনের গভীরে বোপন করে দিয়েছিল।

ব্রিটিশবিরোধী আন্দোলন এবং শিক্ষার প্রসারের প্রভাব তার মানসগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল-কলেজের আঙিনা পেরিয়ে পা রাখেন কলকাতা মেডিকেল কলেজে। সেখান থেকে এমবিবিএস। পরে স্কটল্যান্ডের এডিনবার্গ থেকে এমআরসিপি সম্পন্ন করেন।

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ যে একদিন এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়াবে, এই আশঙ্কা তিনি তখনই করেছিলেন। ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় নিজের বাড়িতে ছোট্ট একটি টিনের ঘরে নোমানী, সলিমুল্লাহ ফাহমী, মিসেস দোহানী প্রমুখ সমাজসেবীকে নিয়ে গঠন করেন পাকিস্তান ডায়াবেটিক সমিতি, যা পরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নামে পরিচিতি পায়। সমিতির প্রেসিডেন্ট ডা. দবিরউদ্দিন নিজেও একজন ডায়াবেটিসের রোগী ছিলেন।

ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাফল্যের পর থামলেন না ডা. ইব্রাহিম। স্বাধীন বাংলাদেশে কাঁধে তুলে নিলেন নতুন দায়িত্ব। বুঝতে পারলেন, দেশে আরও সংগঠিত ও গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠানের প্রয়োজন, যেখানে ডায়াবেটিস এবং অন্যান্য অন্তঃস্রাবী গ্রন্থিসংক্রান্ত রোগ নিয়ে গভীর গবেষণা, প্রশিক্ষণ এবং উন্নত চিকিৎসাসেবা দেওয়া যাবে। তাই ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিজঅর্ডারস, যাকে আমরা আজ বারডেম নামে চিনি।

বৈচিত্র্যময় দায়িত্বে যুক্ত ছিলেন ডা. মোহাম্মদ ইব্রাহিম। ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের সহসভাপতি।

১৯৭৫-৭৭, এ সময়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও একাডেমিক কাউন্সিলেরও সদস্য ছিলেন ডা. ইব্রাহীম। ১৯৭৯ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। ১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর নিজ বাসভবনে মারা যান এই দরদি চিকিৎসক।

ডায়াবেটিক সমিতিবারডেম হাসপাতালমুর্শিদাবাদশুরুর সুবাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’