Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

‘এ দেশে গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করে না পুলিশ, করে সিএনজি-রিকশা থেকে নামিয়ে’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪৭
‘এ দেশে গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করে না পুলিশ, করে সিএনজি-রিকশা থেকে নামিয়ে’

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশে আইনের শাসন ও সাধারণ মানুষের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্র্যাকের কর্মকর্তা ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট শরীফুল হাসান।

নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে তিনি বলেছেন, ‘পুলিশের নির্যাতনের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈমের কথা শুনছিলাম! ভীষণ বেদনাদায়ক! সাধারণ মানুষের সঙ্গেও হরহামেশাই এমনটি হয়।’

শরীফুল হাসান বলছেন, নাঈম হাসান সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন বলেই তাকে সাধারণ মানুষ মনে করে হয়রানির শিকার করা হয়েছে। তিনি লিখেছেন, ‘খেয়াল করলে দেখবেন এ দেশে কাউকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ নির্যাতনের ঘটনা সচরাচর ঘটে না। কিন্তু সিএনজি, রিকশা বা বাস থেকে নামিয়ে যাকে-তাকে নির্যাতন করা যায়।’

ফেসবুক পোস্টে তিনি নাঈম হাসানের বর্ণিত ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে দাবি করা হয়, চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তার অটোরিকশা থামান। পরে পরিচয়পত্র দেখানোর পরও তাকে মারধর করা হয় এবং থানায় নিয়ে গিয়ে হেনস্তা করা হয়।

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা, ৩ পুলিশ প্রত্যাহার

১৩ জুন ২০২৬

এ প্রসঙ্গে শরীফুল হাসান বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটে কিন্তু তারা বিচার পান না।

তিনি মন্তব্য করেন, ঘটনাটিকে কয়েকজন পুলিশ সদস্যের দায় হিসেবে দেখার সুযোগ নেই। এ দেশে সব আমলেই পুলিশ এমন ছিল। সেই ব্রিটিশ আমল থেকে পুলিশকে সরকারগুলো তার লাঠিয়াল হিসেবে ব্যবহার করে।

দেশে আইনের শাসনের ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি লিখেছেন, ‘গত ৫৫ বছরে বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশের কমবেশি অবকাঠামো উন্নয়ন অনেক হয়েছে, কিন্তু আইনের শাসন কোনো আমলেই প্রতিষ্ঠা হয়নি। অথচ আইনের শাসন সবচেয়ে জরুরি।’

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থার ঘটনায় ভাইয়ের মামলা

১৩ জুন ২০২৬

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে শরীফুল হাসান বলেছেন, ‘দেশ ঠিক করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়। আইন-আদালত, নির্বাহী বিভাগ থেকে শুরু করে সবকিছুর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়তে হয়। পুলিশকে রাজনৈতিক ব্যবহার করা বন্ধ করে পেশাদার বাহিনী হিসেবে গড়তে হয়।’

আশা প্রকাশ করেন, দেশের নীতিনির্ধারকরা আইনের শাসন প্রতিষ্ঠায় আরও মনোযোগী হবেন। তার ভাষায়, ‘একটা দেশের পুলিশ যদি মানুষকে মানুষের মর্যাদা না দেয়, রাস্তাঘাট, থানা, পুলিশ, আদালত ও প্রশাসনের সর্বত্র মানুষ যদি হয়রানির শিকার হয়, সুশাসন না থাকে, সেই দেশের ভবিষ্যৎ অন্ধকার।’

গতকাল রাতে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান চট্টগ্রামে পুলিশের হাতে হেনস্তা ও মারধরের অভিযোগ করেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

নাঈম হাসানশরীফুল হাসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ