Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনের আহ্বান আহমাদুল্লাহর

agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৭:১০
মাদ্রাসায় যৌন নিপীড়ন বন্ধে কমিশন গঠনের আহ্বান আহমাদুল্লাহর

আবাসিক মাদ্রাসাগুলোতে যৌন নিপীড়নের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন  ইসলামি ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগ অস্বীকার করার সুযোগ নেই। সমস্যাকে আড়াল না করে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বর্তমানে হজের সফরে থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ না থাকলেও দেশে ফিরে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন এবং কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

বড় ও স্বনামধন্য মাদ্রাসাগুলোতে এ ধরনের অভিযোগ তুলনামূলক কম শোনা গেলেও অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ছোট মাদ্রাসাগুলোতে অভিযোগ বেশি আসে

আহমাদুল্লাহ উল্লেখ করেন, রামিসাকে ঘিরে আলোচিত ঘটনার সময় তিনি হজের উদ্দেশে ঢাকা বিমানবন্দরে ছিলেন। পরে বনশ্রী মাদ্রাসার আরেকটি ঘটনার খবর মাঝপথে জানতে পারেন। সৌদি আরবে পৌঁছার পর উমরাহ ও সফরের ব্যস্ততায় বিষয়টি নিয়ে বিস্তারিত মনোযোগ দিতে পারেননি।

আলোচিত ধর্মীয় বক্তা মন্তব্য করেন, ধর্ষক মাদ্রাসার হোক বা অন্য কোনো প্রতিষ্ঠানের, তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে।


আরও পড়ুন

‘রাজনীতির শিকার’ হয়েছিলেন বিদ্যা সিনহা মিম!

২৪ মে ২০২৬

পোস্টে তিনি বলেছেন, আবাসিক মাদ্রাসাগুলোতে যৌন অনাচারের ঘটনা কমবেশি ঘটে, এটি অস্বীকারের সুযোগ নেই। তবে একই সঙ্গে কিছু ক্ষেত্রে গণমাধ্যমে অতিরঞ্জন কিংবা নিরীহ আলেমদের ফাঁসানোর ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।



এই ইসলামী ব্যক্তিত্ব জানালেন, ২০১৯ সালেই এ বিষয়ে একটি লিখিত সুপারিশমালা দিয়েছিলেন। সেখানে মাদ্রাসার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষকদের জন্য পারিবারিক আবাসনের ব্যবস্থা, শ্রেণিকক্ষ ও আবাসন আলাদা রাখা, শিক্ষার্থীদের জন্য পৃথক খাটের ব্যবস্থা এবং মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক ও স্টাফ নিয়োগ না দেওয়ার মতো প্রস্তাব ছিল।



আহমাদুল্লাহ বলছেন, বড় ও স্বনামধন্য মাদ্রাসাগুলোতে এ ধরনের অভিযোগ তুলনামূলক কম শোনা গেলেও অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা ছোট মাদ্রাসাগুলোতে অভিযোগ বেশি আসে।


অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো মাদ্রাসায় চাকরি নিতে না পারে

এ ধরনের ঘটনা প্রতিরোধে তিনি হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর সর্বোচ্চ পর্যায় থেকে আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিশন গঠনের প্রস্তাব দেন। তার ভাষ্য, কোথাও অভিযোগ উঠলে কমিশন সরেজমিন তদন্ত করবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো মাদ্রাসায় চাকরি নিতে না পারে, সে জন্য ব্ল্যাকলিস্ট করার ব্যবস্থা নিতে হবে।

তিনি উল্লেখ করেন, অভিযোগ মিথ্যা হলে সেটিও জাতির সামনে তুলে ধরা উচিত। এতে প্রকৃত ঘটনা ও ষড়যন্ত্র আলাদা করা সহজ হবে।

মাদ্রাসা শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি ও জনআস্থা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান শায়খ আহমাদুল্লাহ।

আহমাদুল্লাহশায়খ আহমাদুল্লাহমাদ্রাসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’